আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রহে তাসাওউফ ৫৯ থেকে বিরাগমনা এবং আখিরাতের প্রতি আসক্তিতে তোমাদের চেয়ে বৰ্ণনাতীত অগ্রগামী ছিলেন। সারকথা -সাহাবায়ে কেরামের আমল সমুহ তুলনামূলক উত্তম হওয়া অনস্বীকার্য বটে, কিন্তু তাদের আসল আমল নফল এবং মুজাহাদার আধিক্যে সীমিত ছিল না, বরঞ্চ তাদের আমলের মূল বিষয় ছিল দুনিয়াকে সার্বিকভাবে পরিহার করা এবং আখিরাতের চিন্তায় নিমগ্ন থাকা৷ এর দ্বারা এ কথাই প্রমাণিত হল যে, আমলের বেলায় অত্যধিক গুরুতারোপের তুলনায় যুহৃ্দ তথা আখিরাতের আকর্ষণে দুনিযার প্রতি অনিহা প্রদর্শন করাই শ্রেয় । হযরত আবু দারদা (রাঃ) -এর বাণীঃ দুশমনি বা বৈরিতা রাখা চাই মন্দ আমলের প্রতি হযরত আবুদ দারাদা (রাঃ) বলেন -যদি তোমাদের কোন মুসলমান ভাই হতে কোন প্রকার গুনাহ প্রকাশ পায়, তখন সে গুনাহ্‌কে নিন্দা কর, কিন্তু মুসলমানকে নয়। যখন সে গুনাহ, ছেড়ে দিবে তখন সে তোমাদের ভাই । এ প্রেক্ষিতে তিনি আরো বলেন -যদি তোমাদের কোন মুসলমান ভাইয়ের কোন অবস্থায় পরিবর্তন দেখা দেয়, কিংবা সে বক্রতা অবলম্বন করে, তখন একে কেন্দ্র করে তাকে ছেড়ো না যেন। কারণ ভাই এক সময় বাকা পথ ধরলে অন্য সময় সে সরল ও নিষ্ঠবানও তো হয়ে যায়। উপরোক্ত মতটি ছিল হযরত ওমর ইবনে খাত্তাব, ইব্রাহিম নাখয়ী এবং পূর্বসূরী একদল আলেমগণের । তাদের মতানুসারে গুনাহ প্রকাশ পেলে মুসলমান ভাই হতে সম্পর্কচ্যুতি যথার্থ নয়। এসব বুযুর্গগণের অভিমত হচ্ছে,- আলেমের অন্যায়, অপরাধ নিয়ে চর্চা করবে না। কেননা, আলেমের মান হল তাদের থেকে কখনও ক্রটি বিচ্যুতি-সংঘিটিত হলেও আরেক সময় এর সংশোধন হয়ে ফিরেও আসে । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।