আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ছিতীয় অংশ রূহে তাসাওউফ (ইমাম শায়রানী (রহঃ) - এর তাবাকাতে কুব্রা হতে চয়নকৃত) হযরত আলী (রহঃ) এর কতিপয় বাণীঃ আমল কবুল হওয়ার গুরুত্ব সম্পর্কে হযরত আলী (রঃ) বর্ণনা করেছেন, আমল করা অপেক্ষা আমল কবুল হওয়ার দিকে দৃষ্টি রাখা উচিত আর্থাৎ সুন্নাত অনুযায়ী আমল করে তা মাক্কবুল তথা গ্রহণীয় হওয়ার উপযোগী বানাও । কেননা আমল যতই ছোট হোক না কেন তার সাথে যখন তাকওয়া এবং ইখলাস যুক্ত হবে তখন আর তা ছোট থাকে না। আর যে আমলটি আল্লাহ্‌ তালার কাছে মাক্কবুল হবে সেটিকে আবার তোমারা ছোট ভাব কিরূপে । হযরত আবদুল্লা ইবনে মাসউদ (রাঃ)-এর বাণী কোন বুযুৰ্গের সাথে পথ চলা সম্পর্কে একদা হযরত আবদুল্লা ইবনে মাসউদ (রাঃ) কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে কতিপয় মানুষ তীর সঙ্গী হলে তিনি বললেন, আমার সাথে আপনাদের কোন প্রয়োজন আছে কি ? তারা আরজ করল, জি না। তিনি বললেন -তাহলে আপনারা ফিরে যেতে পারেন। কেননা এভাবে পেছনে যারা চলে তাদের প্রকাশ পায় হীনতা আর যার পেছনে চলে তার অহংকারের ফিতনায় লিপ্ত হওয়ার আশংকা প্রবল । আমলের সযত্র প্রয়াস অপেক্ষা পার্থিব অনাসক্তি শ্রেষ্ঠ হযরত আবদুল্লা ইবনে মাসউদ তার শাগরিদদেরকে সম্বোধন করে বললেন, তোমরা তো নফল এবং মুজাহাদায় সাহারায়ে কেরাম অপেক্ষা অধিক অগ্রগামী । অথচ তাদের অবস্থা ছিল এই যে, তারা দুনিয়ার মোহ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।