রূহে তাসাওউফ ৫৭ ছিলেন মোদ্দা কথা হচ্ছে, ‘সামা' এর উপকারিতার ‘তুলনায় অপকারিতা বেশী । আমারা আমাদের নিরাপত্তা, শান্তি এবং সৎকাজে সুদঢ়তার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করছি । আল্লামা মুফতী মোঃ শফী (কুদ্দিছা ছিররুহ) বলেন, এক্ষেত্রে আমার শায়খ মূল গ্রন্থকার হযরত থানবী (রহঃ)- এর সে উক্তিটিও উল্লেখ করে দেখা সমীচীন মনে করি, যা আমি তীর বরকতময় ভাষ্য হতে একাধিকবার শুনার সুবর্ণ সুযোগ লাভ করেছি । তিনি বলতেন (ধর্মীয় সঙ্গীত) এর ব্যপারে সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় যেটি তা হচ্ছে, তাসাওউফ- এর চার ছিলছিলার মধ্য হতে তরীকত পদ্থী মাশায়েখগণ তা করণীয় হিসাবে কাউকে নির্দেশ দেননি । অথচ পীর সাহেবদের আদিষ্টবাহ মা'মূল এমনও ছিল যা অভিজ্ঞতার নিরিখে উপকারী সাব্যস্থ হওয়ার ভিত্তিতে ব্যবস্থা স্বরূপ যোগীদের থেকে গ্রহণ করা হয়েছিল । যেমন নিঃশ্বাস বিরত রাখা ইত্যাদি । যেমনটি করেছিলেন হজুর (সঃ) যুদ্ধে পরীখা খননের ব্যাপারে । এ পদ্ধতি তিনি পারস্যের কাছ থেকে নিয়ে ছিলেন। সারকথা ঃ ‘সামা’ যদি অভিজ্ঞতার দৃষ্টিকোন থেকে উপকারীই অনুমিত হতো, যেমনটি হয়েছে অন্যান্য উপকারী জিকির ও ওজিফার তালিম ৷ তাহলে অবশ্যই এ ‘সামা’ বা ধৰ্মীয় সঙ্গীতেরও তালিম দেয়া হতো ৷ আল্লাহ তাআলা প্রকৃত তাওফিক দাতা ৷ তিনিই সর্বস্তরের প্রত্যাবর্তন কেন্দ্র । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।