আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ রূহে তাসাওউফ দ্বারা তার নি্দ্রার ব্যবস্থা করা হয়। হযরত আবু সুলায়মান (রহঃ) আরো বলেন, মধুরকণ্ঠ বা সুন্দর আওয়াজ অন্তরে অভিনব কিছু পয়দা করে না। বরং যা কিছু পূর্ব হতে অন্তরে বিরাজমান আছে, তাতে কিঞ্চিত নাড়া দেয় মাত্ৰ । আমি উত্তাদ আবু আলী দাক্‌কাক হতে শুনেছি, এক মজলিসে আবু আমর ইবনে জায়দ, হযরত নাছরাবাদী এবং কতিপয় লোক ছিলেন। নাছরাবাদী (রহঃ) বলেন, আমার মন্তব্য হচ্ছে, যখন কিছু সংখ্যক লোক একখানে জামায়েত হয়, তখন এদের মধ্যে একজন কিছু বলা চাই । (এতে প্রতীয়মান হয় তার মতে ‘সামা’ মুবাহ্‌) এবং অবশিষ্ট সবাই চুপ থাকবে । এটি কমপক্ষে তার গীবত করা অপেক্ষা উত্তম । হযরত আবু আমর এর অবস্থায় মিথ্যে এবং ভিত্তিহীন অবস্থার প্রকাশ ঘটানো থেকে উত্তম হবে। গ্রন্থকার হযরত থানবী (রহঃ) বলেন, উপরোক্ত বক্তব্যের কারণ হচ্ছে, গীবত এমন স্পষ্ট গুনাহ্‌, গীবতকারী নিঃসন্দেহে এটিকে গুনাহ মনে করে থাকেন । এদিকে ‘সামা’ এর সময় এমন অবস্থা প্রকাশ করে যেটি পক্ষান্তরে তার মধ্যে, একটি বাতেনী এবং অস্পষ্ট গুনাহ, যার কর্তা একে গুনাহ বলে স্বীকারই করে না । বরং কখানো কখনো এটি করায় নিজেকে পূর্ণতা এবং নৈকটেযের অধিকারীও ভেবে থাকে। আর একথা সুবিদিত যে, এ জাতীয় গুনাহ নিতান্তই ধ্বংসাত্মক, মারাত্মক । বর্ণিত আছে যে, জনৈক বুযুর্গ স্বপ্নে আঁ হযরত (সঃ)- এর মুলাকাতে ধন্য হন । আঁ হযরত (সঃ) এরশাদ করেছিলেন ‘সামা’-তে ভ্রান্তি বেশী বেশী হয়ে থাকে। হযরত থানবী (রহঃ) বলেন, এঁরা হচ্ছেন সে সকল আকাবিরন যাঁরা ‘সামা সম্পর্কে কিঞ্চিত নমমীয়তা প্রদর্শন করে থাকতেন, অথচ দেখুন এতদসত্বেও কতটুকু কঠোরতা অবলম্বন করে গেছেন তারা এবং বিভিন্ন প্রকার শর্তারোপ করে গেছেন। তাহলে একটু অনুমান করুন, সে সকল www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।