৫৪ রূহে তাসাওউফ থাকে আর অন্তরে প্রশ্ন রাখে তার শায়খের উপর সে সংস্পর্শে চুক্তি ও দায়িত্ ভঙ্গ করল । এখন তার জন্য তাওবা করা ওয়াজিব । অধিকন্ত সুফীয়ায়ে কিরামগণ বলেছেন, মাশায়িখগণের বিক্নচ্দাচরণ করার সম্পূরক কোন তাওবা বা মার্জনাই নেই ৷ গ্রন্থকার (রহঃ) বলেন, ওয়াজিব দ্বারা এখানে শরীয়তের ওয়াজিব উদ্দেশ্য নয়। বরং এর অর্থ হল-তাওবা মূলতঃ সে নির্দিষ্ট শায়খের দ্বারা উপকার হাসিল করার পূর্ব শর্ত । কেননা, উপকারিতা অর্জনের পূর্ব শর্ত মানসিক প্রফুল্লতা ও প্রশস্তুতা ৷ যা সাধারণতঃ চলে গেলে ফিরে আসে না । কিন্তু এ নীতিমালা সর্বক্ষেত্রে নয়, সংখ্যাধিক্যের বেলায় প্রযোজ্য । শায়খের সন্তুষ্টি ও অসন্তুষ্টি প্রতিক্রিয়া অধিকাংশ ক্ষেত্রে প্রকাশ পায় - শায়খের ইস্তিকালের পর শায়খ ইবনে ইয়াহইয়া আবীওয়ারদী (রহঃ) থেকে আমি শুনেছি, যার উপর শায়খ সন্তুষ্ট হন, শায়খের জীবদ্দশায় প্রতিদান প্রদান করা হয় না। কারণ এমতাবস্থায় তার অন্তরে শায়খের মর্যাদা ও গুরুত্ কমে যাওয়ার ংকা প্রবল । শায়খ যখন ইপ্তিকাল করেন, তখন আল্লাহ্ তায়ালা শায়খের কৃপা দৃষ্টির সুপ্রতিদান প্রকাশ করে থাকেন । অনুরূপ শায়খের প্রতি যার অন্তর বিরূপ ভাবাপন্ন হয়ে উঠবে, তার অশুভ পরিণতিও শায়খের জীবদ্দশায় দেয়া হয় না । তাও এজন্যই দেয়া হয় না যে, শায়খ তার উপর হয়তো দয়া ও অনুগ্রহহীন হয়ে পড়বেন ৷ যেহেতু মেহেরবাণী ও করুনা তাদের স্বভাব চরিত্রে সৃষ্টিগত ভাবেই সন্নিবেশিত হয়ে থাকে । তাই শায়খের ইত্তিকালের পর পরই আরম্ভ হয় সে অসন্তুষ্টির শোচনীয় পরিণাম । গ্রন্থকার (রহঃ) বলেন, এটি একটি বৈচিত্রময় সুক্ষ্ম রহস্য । যে সম্পর্কে নিতান্ত স্বল্পসংখ্যক লোকই অবহিত । এটি সংখ্যাগরিষ্ঠের প্রেক্ষিতে । সর্বক্ষেত্রে নয়। কাখনো কখনো ব্যতিক্রম ঘটে থাকে । এ উক্তির যৌক্তিকা স্বয়ং এতে-ই বিরাজমান । হযরত মুফতী শাফী ছাহেব (রহঃ) (অনুবাদক) বলেন, শায়খের অসন্তুষ্টির বিষফল-তার জীবদ্দশায় না দেওয়ার কারণ সম্ভবতঃ তাকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।