আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

৫০ রূহে তাসাওউফ বক্তব্যের কারণ এই যে, আরিফের হাল বা অবস্থা তার ক্কালব বা কথার উর্ধ্বে হয়ে থাকে পক্ষান্তরে একজন মা'’রিফাত শুন্য আলিমের কাছে থাকে শুধু ন্কালব বা কথা । বাস্তব ক্ষেত্রে তার কথা ও কাজে সমাঞ্জস্য থাকে না। যদ্দরুন কথার স্তর থেকে তিনি সাধারণতঃ নিম্নস্তরের হয়ে থাকেন। হযরত রুবাইম (রহঃ)-এর বাণী -আরিফ বা খোদার পরিচিতি ও সান্নিধ্য অর্জককারীদের ‘রিয়া’ তথা লোক দেখানো কাজ মুরীদদের ইখলাস (একনিষ্ঠতা) অপেক্ষা উত্তম ৷ গ্রন্থকার বলেন, উপরোক্ত উক্তির কারণ হল-- ‘রিয়া' দ্বারা এখানে শরীয়তের পারিভাষিক নিষিদ্ধ রিয়া নয়। বরং আভিধানিক রিযা-ই উদ্দেশ্য । অর্থাৎ, স্বীয় আমল মুরীদদের হীতার্থে দেখানো কিংবা প্রকাশ করা। আর একথা সুবিদিত যে, ব্যক্তিগত উপকারের সাথে সাথে পরোপকারের দিকটি সংযোগ হলে তা অপেক্ষিক ভাবে শুধু ব্যক্তিগত উপকারের চেয়ে অধিকতর শ্রেষ্ঠত্বের দাবী রাখে । হযরত জুনায়দ (রহঃ) এর খিদমতে এ আবেদন করা হয়েছিল যে, আরিফ কে ? জওয়াবে তিনি বললেন পাত্রের রঙ যা পানির রঙ ধারণ করে তদনুযায়ী । এ কথার অর্থ - আরিফ তিনি স্বীয় ঘটনাবলী (শরীয়তে যা অনুমোদিত) এবং অবস্থায় যিনি অনুসারী । গ্রন্থকার (রহঃ) বলেন, এ কথার অর্থ এই নয় যে,আরিফ ‘ইবনুলওয়াক্ত' তথা কালোপযুগী বা অবস্থার দ্বারা প্রভাবান্বিত হন । বরং এর অর্থ - আবুল ওয়াক্ত তথা কালজয়ী বা অবস্থার প্রভাব সৃষ্টিকারী হয়ে থাকেন। অর্থাৎ তিনি সর্বাস্থায় -হক সমূহের কড়া দৃষ্টি রাখেন কারণ তাজাল্লী এবং ওয়ারিদ তথা খোদা প্রদত্ব মননতার আদব হচ্ছে, অবস্থার হক গুলো যথাযথ আদায় করা । গ্রন্থকার (রহঃ) আরো বলেন, আমি শেষের দুইটি উক্তি আমার শায়খের কাছ থেকে সংক্ষিপ্ত ভাবে শুনে ছিলাম ৷ তারপর আমি আমার কুচি অনুযায়ী উপরোক্ত ব্যাখ্যা প্রদান করেছি । আর এ র্চিটুকুও আমার শায়খের সুশীতল সান্নিধ্যেরই ফসল । আরিফগণের চোখে কান্নার প্রাধন্য থাকেনা ঃ হযরত আবু সাঈদ খাষ্যায্‌ (রঃ)-এর নিকট প্রশ্ব করা হয়েছিল যে, আরিফ কখনো এমন অবস্থায় পৌছে থাকেন কি যে, তারা বাহ্যিক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।