রূহে তাসাওউফ 8৯ কথা, আমার ন্যায় একজন হাজাম আল্লাহর এমন একজন ওয়ালীকে কলেমায়ে শাহাদাত স্মরণ করিয়ে দেওয়ার অভিপ্রায় জানিয়ে ছিলাম ৷ গ্রন্থকার বলেন, উপরোক্ত ঘটনাবলী হতে কেউ হয়তো এ ধারণা করে নিতে পারে যে, (নাউযু বিল্লাহ) এ সকল বুযুর্গগণ আল্লাহর যিকির হতে বিরত ছিলেন। আল্লাহর কসম, ব্যপার আসলে এমন নয়। বরং আল্লাহর মৌখিক যিকিরের গণ্ডি পেরিয়ে স্বয়ং আল্লার ফিকিরে নিজেদেরকে সঠিক উৎসর্গ ও ন্যস্ত করায় নিমগু ছিলেন তাঁরা’ আর এটি উচ্চ মর্যাদাসীনদের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু এর চেয়েও তুলনামূলক উচ্চ মর্যাদার বিষয় হবে যদি মৌখিক যিকির এবং আন্তরিক ফিকিরের সমন্বয় সাধন করায় এমনটি পরিলক্ষিত হয়েছে আল্লাহর অধিকাংশ বড় বড় ওয়ালীদের বেলায় । আমি এ প্রসঙ্গে একাধিক ঘটনা একত্রিত করেছি । তার কারণ, মুতাআখখিরীন তথা একালের কতপিয় বযুর্গদেরও এ জতীয় ঘটনা ঘটেছে । উহাহরণ স্বরূপ আমাদের পীর সাহেবের জনৈক মুরীদ হযরত শেরখান (রহঃ)-এ ঘটনা পেশ করা যেতে পারে। তিনি যখন মৃত্যুর দ্বারে উপনীত হন, লোকজন তাঁকে আল্লাহর যিকিরে তালকীন করছিল । তিনি তাদের অনুসরণ করেননি । লোকজন পীর সাহেবকে তা জানালে পীরসাহেব তাশরীফ আনলেন । পীরসাহেব জিজ্ঞেস করলেন,-তোমার অবস্থা কেমন ? জওয়াব দিলেন, ‘আলহামদুল্লাহ ভালো । অসুবিধা এটুকু যে, মানুষ আমাকে আল্লাহর ধ্যান থেকে সরিয়ে তার নামে মনোনিবেশ করেনের চেষ্টা করছে। আপনি এদেরকে বারন করে দিন। আমি পূর্বসুরী আওলীয়াগণের এ সব ঘটনা বর্ণনা করার কারণ- উত্তরসুরী - মুতাখ্খিরীনদের সম্পর্কে কু-ধারণা যেন করা না হয় । আল্লাহর মা'রিফাতের কিছু নিদর্শন বর্ণিত আছে -আল্লাহ পাকের খাঁটি মা'রিফাত অর্জনকারী আরিফ যা কিছু বলেন, তীর বলার আওতা থেকে তার মর্যাদা থাকে আরো উর্ধ্বে । এদিকে মা’রিফাত হারা একজন শুষ্ক আলিম মুখে যা বলেন তার বাস্তব অবস্থা এর চেয়ে থাকে অরো নিম্মমানের । গ্রন্থকার বলেন, আলোচ্য www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।