8৮ রূহে তাসাওউফ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলার তালকীন দিলাম । সে তার চোখ দুটি খুলে কবিতা পড়ল- (অনুবাদ) যদি আমি মৃত্যু বরণ করি- এতে কি আসে যায় ? কেননা, অন্তরটি আমার খোদাই প্রেমে পরিপূর্ণ । আর শরীফ লোকের মৃত্যু সাধারণতঃ প্রেম রোগেই হয়ে থাকে। এর পরই একটি মাত্র আওয়ায দিয়ে সে যুবকটি ইনতিকাল করল। আমি তাকে গোসল ও কাফন দিয়ে জানাযার নামায আদায় করলাম দাফনের কাজ থেকে অবসর হলে আমার অস্তরের সে অস্থিরতা স্তিমিত হয়ে গেল এবং সফরের ইচ্ছা শেষ হয়ে গেল । অতঃপর আমি মক্কা মুযাজ্জামায় ফিরে আসি । ফায়দা ঃ সম্ভবত £ আল্লাহ তালালা যুবকটির খিদমতের জন্যই তার অন্তরে সফরের আগ্রহ সৃষ্টি করে দিয়ে ছিলেন। আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সুফীর কাছ থেকে শুনেছি তিনি বর্ণনা করেছেন আবু আবুদল্লাহ ইবনে খাফীজ্জ (রাহঃ)-এর মাধ্যমে । তিনি বলেন, আবু হাসান মুযয়্যান (রহঃ) থেকে আমার শোনার সুযোগ হয়েছিল। হযরত আবু ইয়াকুব নহরজুরী (রহঃ) যখন অস্তিম শয্যায় শায়িত ছিলেন, আমি তখন তার কাছে “লা ইলাহা ইল্লাল্লাহ” বলার আবেদন জানালে, তিনি মৃদু হাসি দিয়ে বললেন, আমাকে একথা বলেছো? আমি সে মহান সত্বার কছম খেয়ে বলছি, যিনি মওতের স্বাদ গ্রহণ থেকে চিরমুক্ত, তার এবং আমার মাঝখানে একমাত্র ‘কিবরীয়াই ’তথা মহানত্বের আবরণ ছাড়া অন্য কোন প্রতিবন্ধকতা নেই । এটুকু বলেই নশ্বর পৃথিবী থেকে তিনি মহান আল্লাহর কাছে চলে যান ৷ হযরত আবুল হাসান মুযায়্যান (রহঃ) এ মর্মান্তিক ঘটানাটি যখনই বর্ণনা করতেন, তিনি তখন কেঁদে ফেলতেন । আর তিনি স্বীয় দাড়িগুলো ধরে বলতেন, বড়ই লজ্জার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।