88 ক্লহে তাসাওউফ উচিত হবে বড়জনের প্রতি তাজিম ও শ্রদ্ধা জ্ঞাপন করা । (৩) সম-পর্যায়ের লোকের সাহচার্য এটি হয়ে থাকে উৎসর্গ এবং প্রশস্তমনা ভিত্তিক সুহবাত ৷ অৰ্থাৎ সমপর্ধায়ের এক অপরের সাথে উদারতা ও উচ্চ মানসিকতার আচরণ অবলম্বন করাটা-ই শ্রেয় । অতএব, যার সৌভাগ্য হবে-তার অপেক্ষা উচ্চ মর্যাদার কোন শায়খের সুহবাত খৃহণের, তার জন্য করণীয় হবে শায়খের নিকট থেকে যা প্রকাশ পাবে, তা যথাযথ স্থানে সুসামঞ্জস্য করা এবং তাঁর অবস্থাকে যথাসম্ভব মনে প্রাণে সমর্থন করে নেওয়া । আমি মানসূর ইবনে খালফ মাগরিবীকে বলতে শুনেছি যখন আমাদের জৈনক সুহৃদ জিজ্ঞেস করেছিল, আপনি আবু উসমান মাগরিবীর সুহবাত কতদিন লাভ করে ছিলেন? তখন শায়খ মানসুর ইবনে খালফ (রহঃ) ক্রুকুঞ্চিত চিত্তে দৃষ্টি দিলেন এবং বললেন, আমি তার সহচর ছিলাম না বরং ছিলাম তীর-খাদেম হিসাবে। যখন তোমার অপেক্ষা নিম্ন পর্যায়ের কেউ তোমার সংসর্গে থাকে, তখন তার ক্রটি বিচুতি দেখলে অবগত করে না দেয়া তোমার পক্ষ থেকে তার প্রতি খিয়ানত ছাড়া আর কিছুই নহে । আবু খায়র মুতায়নাঈ একদা জাফর ইবনে মুহাম্মদ ইবনে নাসীরের নিকট একথা লিখে প্রেরণ করে ছিলেন যে, মুরীদানদেরকে ভ্রান্ত ও অজ্ঞ রাখার বিষফল তোমাদেরই জন্য । কেননা, তোমরা স্বীয় সত্বায় নিমগন হয়ে তাদের ইসলাহ ও শুদ্ধিকরণ বিলকুল ছেড়ে দিয়েছ যদ্দরুণ তারা মুর্খ হয়ে আছে। আর যখন তোমরা এমন কারো সুহ্বাত বা সান্নিধ্যে থাক, যারা তোমার সমতূল্য তখন তোমাদের সমীচীন হবে যে, তার ক্রটি -বিচ্যুতিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা । আর যতটুকু সম্ভব হয় তার প্রতিটি কাজ ও কথাকে অনুপর্ম দৃষ্টি প্রদর্শনের মাধ্যমে যথাস্থানে নির্দ্ধান করা । আর যদি অনুকুল দৃষ্টি প্রদর্শন ও তাবীলের পথ না থাকে, তখন তা নিজের নাফছেরই ক্রটি মনে করে বিনয়ীভাব ও বন্ধত্বসুলভ আচরণ করা চাই । আমি ওস্তাদ আবু আলী দাককাক থেকে শুনেছি, আহমদ ইবনে আবুল হাওয়ারী বলেছেন,আমি আবু সুলায়মান দারাণী (রহঃ) -এ খিদমতে একদা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।