রূহে তাসাওউফ ৪৩ থেকে পূতঃ-পবিত্র রাখা । মনের অস্থিরতা কারো অর্জিত হয়েছে ছফর করার মাধ্যমে, আর কারো হয়েছে ছফর স্থগিত করার মাধ্যমে । তাই যীর অর্জিত হয়েছে ছফর না করার মাধ্যমে, তিনি ছফর স্থগিত রেখেছেন । যাঁর অর্জিত হয়েছে ছফর করার মাধ্যমে, তিনি তা ছফরে অর্জন করেছন । আবার যাঁর এ, মানষিক শান্তি হাসিল হয়েছে কখনো সফর করার দ্বারা, কখনো সফর প্রত্যাখ্যান করার দ্বারা, তিনি তার চাহিদা অনুপাতে পদক্ষেপ নিয়ে তা অর্জন করেছেন। হযরত ইয়াকুব সূসী (রাহঃ) বলেন, সফরে চারটি জিনিষের একান্তই প্রয়োজন। (১) ইল্ম-এ ইলম তাকে পরিশুদ্ধ করতে থাকে । (অর্থাৎ ভ্রমণকারী মুসাফিরকে সঠিক পথে পরিচালত করবে এবং বাঁকা পথ থেকে বাঁচিয়ে রাখবে । (২) তাকোয়া-যা নাজায়েয থেকে ভ্রমণকারীকে হিফাজত করবে। (৩) শাওক-এটি ভ্রমণকারীকে ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে । অর্থাৎ মানসিক প্রফুললুতা ও প্রশস্থতা, যা মুসাফিরকে তার অজীফা এবং নিদ্ধারিত আমলসূহের দিকে উৎসাহিত করে তুলবে এবং সফরের কারণে তার মধ্যে জড়তা ও অলসতার প্রশ্রয় দেবে না। (৪) খুলক চরিত্র মাধুর্য, যা মুসাফিরকে হিফাজত করবে। অর্থাৎ এর দ্বারা সে ক্ষিপ্ত ও বিরক্ত হবে না সেসব মানুষের ওপর, - যারা তাকে কষ্ট দেয়। গ্রন্থকার হযরত থানবী (রহঃ) বলেন, উপরোক্ত চারটি জিনিষ যার মধ্যে না থাকবে তার জন্য অবস্থার প্রেক্ষিতে সফর না করাই উত্তম । এহেন ব্যক্তির জন্য অপরিহার্য হবে কোন বুযুর্গের খিদমতে নিজেকে সোপর্দ করা যিনি তাকে আদব দানে এবং শুদ্ধি করণে প্রয়াসী হবেন । সাহচার্যের কিছু আদব সাহচার্য তিনি প্রকার । (১) তোমার অপেক্ষা উচ্চ মর্তবার ব্যক্তিত্বের সান্নিধ্য । এ জাতীয় মানুষের সাহচার্য মূলতঃ খিদমতের শামিল । (২) তোমার অপেক্ষা নিম্ন শ্রেণীর কারো সাহচার্য । এ জাতীয় সুহবাতে বড়র জন্য উচিৎ হবে ছোটর উপর দয়া ও স্নেহ প্রদর্শন করা এবং ছোটর জন্য www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।