8২ কলহে তাসাওউফ পরিপূর্ণ হয় যখন, তখন মহব্বতকারীর দায়িত্বে আদবের প্রতি গুরুত্বরোপ অধিকতর তীব্র হয়ে যায় ৷ গ্রন্থকার হযরত থানবী (রাহঃ) বলেন, প্রথমোক্ত কথা আদব বর্জন । মহব্বতের ফল তখনই হতে পারে মহব্বত যখন মারিফাতের উপর প্রাধান্য বিস্তার করে। আর দ্বিতীয় কথাটি অর্থাৎ, আদবের গুরতৃ তখনই, মারিফাত যখন মহব্বতের উপর প্রাধান্য বিস্তার করে। দুই অবস্থার মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রে আরো একাধিক বাণী রয়েছে আমি যা লিখেছি । তা আমার রুচি সম্মত ৷ ছফরের কিছু হুকুম এবং আদবের বর্ণনা হযরত উত্তাদ আলী খাওয়াস (রাহঃ) বলেন, এ বিষয়ে সূফী সম্পৃদায়ের দ্বি-মত রয়েছে। কারো মতে ছফর অপেক্ষা স্বীয় বাসস্থানে অবস্থান করা উত্তম । এমন কি তার সমস্ত জীবনে হজ্জ ব্যতীত কোন সময় ছফর করেন নাই । অধিকাংশ জীবনটাই তীদের নিজের আবাসস্থলেই কেটেছে। এক্ষেত্রে হযরত জুনায়দ (রাহঃ), হযরত সাহ্ল ইবনে আবদুল্লা (রাহঃ) আর আবু ই’য়াদীদ বৃস্তানী (রাহঃ) এবং আবু হাফ্স (রাহঃ) প্রমুখের নাম উল্লেখযোগ্য । আর কারো কারো মতে আবাসভূমিতে অবস্থান অপেক্ষা ছফর করা শ্রেয় । এই জন্যে তাদের অধিকংশের সারা জীবন ভ্রমণ বা ছফরে অতিবাহিত হয়েছে। এমনকি তারা ইহলোক ত্যাগ করেছেন ছফরের অবস্থাতেই । এঁদের মধ্যে উদহরণ স্বরূপ আবু আবদুল্লাহ মাগরিবী এবং ইব্রাহীম ইবনে আদহাম (রাহঃ)-এ নাম উল্লেখ করা যেতে পারে। অপর দিকে, অনেক মাশায়িখ জীবনের প্রথম ভাগ ছফরে কাটিয়ে শেষাংশে গিয়ে ছফর স্থগিত করে এক জায়গায় স্থায়ী অবস্থান গ্রহণ করেছেন। যেমন, হযরত আবু উসমান হিয়ারী এবং শিবলী গং (রহঃ) তীদের প্রত্যকেরই ভিন্ন ভিন্ন কিছু নীতিমালা রয়েছে, সেগুলোর ভিত্তিতে স্বীয় তরীকা নির্ধারণ করে গেছেন। মূল প্রণেতা হযরত থানবী (রাহঃ) বলেন, তাসাওউফের মূল কথাই হচ্ছে মানসিক স্থীরতা । (অর্থাৎ মনের ধারণা ও চিন্তা এক কেন্দ্রে একত্রিত করে রাখা । এবং যে সব জিনিস অস্থীর করে তোলে কলবকে, সে সব www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।