রূহে তাসাওউফ 8১ কাল কিয়ামতের দিন স্বাচ্ছন্দ্যের কোন ওযন হবে না, এবং ওযন হবে না, ফকীরীরও আসলে ওযন হবে ছবর এবং শোকরের ৷ অর্থাৎ, ধনশালী স্বাবলম্বী যদি তার ধনের শোকর আদায় না করে এবং ফকীর যদি করে ছবর, তখন এ উভয়টি প্রশংসার যোগ্য । অন্যথায় শোকর আদায় না করার দরুন ধনশালীর ধন যেমনি নিন্দিত, আবার ছবর না করার দরুন দারিদ্রের দার্দ্রি বা ফকীরীও তেমনি লাভজনক কিছু নয়। অতএব, ফকীরীর শ্রেষ্ঠত্ব নিহিত রয়েছে ধৈর্য ও ছবরের অন্তরালে । তাছাওউফ কি ? হযরত উমার ইবনে উসমান মাক্বীর নিকট আরয করা হয়ে ছিল যে, তাসাওউফের হাকীকাত কি ? জাওয়াবে তিনি বললেন, এর হাকীকাত হচ্ছে বান্দাহ সব সময় এমন একটি অবস্থায় থাকবে, যা সে সময়ের জন্য উপযোগী হয়। শায়খ আবু হাসান সিরাওয়ানী (রাহঃ) -এর উক্তিটিও এমনই । তিনি বলেছেন, সুফী তিনিই, যিনি কেবল তাসবীহ তাহলীল ও ওষীফার চটায় লিপ্ত নহেন, বরং সময় সুযোগ এবং পরিস্থিতির চাহিদা অনুপাতে কাজ করে থাকেন। যাহিরী ও বাতিনী আদবের সমন্বয় হযরত হাফ্স (রাহঃ) বাগদাদে তাশরীফ আনলে হযরত জুনায়দ (রাহঃ) তাকে বললেন, আপনি আপনার মুরীদদেরকে বাদশাহদের ন্যায় আদাবের তালীম দেয়ার কারণ কি? হযরত হাফস্ বললেন, যাহিরী আদাব ও শালীনতা বাতিনী আদাব ও শালীনতারই পরিচায়ক । হযরত শিবলী (রাহঃ) বলেন, আল্লাহ পাকের দরবারে আবেদন নিবেদন করার সময় সংকোচহীন কথা বলা আদাবের পরিপন্থী । মহ্ব্বতের দাবী আদাব না সংকোচহীনতা? এ দু'য়ের সমন্বয় হযরত জুনায়দ (রাহঃ) বলেন, মহব্বত যখন পরিপূর্ণ হয়, আদবের শর্তগুলো তখন পরিলুপ্ত হয়ে যায়। হযরত আবু উছমান বলেন, মহব্বত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।