আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

80 ক্হে তাসাওউফ অন্তরে অন্তরে আল্লাহর বিধানে খুশী থাকা । তাহালে দোয়া এবং সন্তুষ্টি উভয়টির ভাগীদারই হতে পারবে ৷ গ্রন্থকার বলেন, মুখে দোয় প্রার্থী হওয়ার অর্থ মুখ এবং অন্তর দ্বারা দোয় করা । এর অর্থ একথা নয়,-একমাত্র মুখেই দোয় করবে আর কলব তা থেকে গাফিল থাকবে। কেননা গাফিল মন নিয়ে দোয়া করার প্রতি হাদীসে নিন্দা বাক্য উচ্চারিত হয়েছে। দোয়া কবুলে বিলম্বের রহস্য কথিত আছে ইয়াহইয়া ইবনে সায়ীদ কাতান (রাহঃ) স্বপ্নে আল্লাহর দর্শন লাভ করে ছিলেন। তিনি তখন আল্লাহ পাকের কাছে আরয করে ছিলেন, হে আল্লাহ! আপনার খিদমতে বহু দোয়া করে থাকি । কিন্তু আপনি কবুল করছেন না । আল্লাহ পাক বাললেন, আয় ইয়াহইয়া! আমি তোমার দোয়ার আওয়ায শুনতে আগ্রহী, এজন্য কবুল করতে বিলম্ব করছি যেন এ আওয়াযের ধারাবাহকিতা অব্যাহত থাকে ।. ফকীরীর হক হযরত জুনায়দ (রাহঃ) বলেছেন,হে, অল্লাহওয়ালা ফকীরদের জামায়াত! তোমাদেরকে মানুষে চিনে অল্লাহর নামের উপর । আর তোমাদের সম্মান প্রদর্শন করে এ জন্যই । তাহলে তোমরাও এটুকু লক্ষ্য রাখবে, যখন তোমরা নির্জনে আল্লাহ তা’'আলার সামনে থাকবে, তখন তার সাথে তোমাদের কি ধরণের আচরণ হওয়া উচিত । ফকীরীর বৈশিষ্ট্য হযরত ইবরাহীম বিন আদহাম (রাহঃ) বলেছেনঃ আমরা ফকীরী কামনা করেছি । কিন্তু স্বচ্ছলতা নিজে নিজেই আমাদের হাতে ধরা দিয়েছে। পক্ষান্তরে মানুষ কামনা করে সুখ- স্বাচ্ছন্দ্য, কিন্তু পেয়েছে তারা দারিদ্র্য আর অনটন ৷ হযরত ইয়াহইয়া ইবনে মুয়ায (রাহঃ) -এর সামনে লোকজন একদা ফকীরী এবং স্বচ্ছলতা সম্পর্কে আলোচনা উঠালে তিনি বললেন, বন্ধুগণ! www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।