আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে, তাসাওউফ ৩৯ করা তার পক্ষে সম্ভব হয় । বস্তুতঃ কোন মছিবত নিকটবর্তী হলে আল্লাহর প্রতি আকর্ষণ-আত্মনিযোগের ফলে তার দিকে অগ্রসরমান সে বিপদ দূরীভূতঃ হয়ে যায়। বিলায়াতের কিছু বৈশিষ্ট্য হযরত ইয়াহয়া ইবনে মুয়ায (১) বলেন, ওয়ালী যারা হন, তাদের মধ্যে দু'টি বৈশিষ্ট্য থাকবে৷ তাদের মধ্যে থাকেনা রিয়া বা লোক দেখানো মনোবৃত্তি; দ্বিতীয়ত £ মুনাফেকী তারা কখনো করেন না । আর যাঁদের বৈশিষ্ট্য হবে এমন, তাদের বন্ধুর সংখ্যা হবে নিতাস্তই নগন্য । ওয়ালিদের শক্রতায় লিপ্ত হওয়ার কারণ হযরত আবু তুরাব নাখশাবীর ভাষ্য - আল্লাহর থেকে যখন কলব বিচ্যুত হওয়ার অভ্যাস হয়ে যায়, তখন এর সাথে সাথে তার মধ্যে আল্লাহওয়ালাদের নিন্দা চর্চা এবং শত্রুতা করার মনোবৃত্তি সৃষ্টি হয়। দোয়ার বর্ণনা তরীকতের বুযুর্গদের মধ্যে মতবেদ রয়েছে যে, দোয়া করাটাই উত্তম, না নীরবে আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্ট থকাটা উত্তম । আল্লামা কুশায়রী (রাহঃ) এ বিষয়ে বিভিন্ন মতামত বর্ণনা করেছেন। তম্ধ্যে একটি হচ্ছে, বান্দাহর জন্য একান্ত কর্তব্য, মুখে মুখে তো দোয়া প্রার্থী হওয়া, কিন্তু (১) টাকাঃ গ্ৰস্থকার হযরত থানবী (রাহঃ) সেব সুফীয়ায়ে কিরামের অবস্থা ও বাণী এ কিতাবে লিপিবদ্ধ করেছেন, তাদের সাথে তিনি পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য মৃত্য সনও উল্লেখ করে দিয়েছেন । তাহলে পাঠক সমাজ জানতে পারবে, এসব বাণী ও অবস্থা ইসলামে পৃবসুরী এবং উন্মতের ইমামদের । এর দ্বারা পাঠকদের মনে জন্যাবে গভীর আস্থা । কিছু একটি নাম যেহেতু একাধিকবার আসছে, এজন্য প্রত্যকরই মৃত্যু সন উল্লেখ করাটা অতিরিক্ত মনে হচ্ছে । আবার পুবেরর দিকে হাওয়ালা করাটাও কষ্টকর বলে মনে হয় । এজন্য কিতাবের পরিশেষে যেসব বুযুগর্নিদের মৃত্যু সন একত্রে লিখে দেয়া হয়েছে যেন উভয় প্রকার ফায়দা হাসিল হয় । -মুহান্মাদ শফী (রাহ?) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।