র্লহে তাসাওউফ ৩৭ ছাড়া ইখলাস পূর্ণতা লাভ করতে পারে না । যুনুন মিসরী (রাহঃ) -এর উল্লেখিত বর্ণনা দ্বারা একথাই সুস্পষ্ট হয়ে উঠেছে । সুতরাং আপন ইখলাসে দৃষ্টি পড়ার অর্থই হবে স্বীয় ইখলাসের অপূর্ণাঙ্গতা । তাই এ ধরণের ইখলাসে পুনঃ ইখলাস সৃষ্টি করা একান্ত আবশ্যক । হযরত ফুযায়ল ইবনে আয়ায (রাহঃ) (মৃত -১৮৭ হিঃ) বলেন, মানুষের কারণে আমল ছেড়ে দেয়া রিয়া বা লোক দেখানো । আবার মানুষের কারণে কোন আমল করাটা শিরকের অন্তর্ভুক্ত । ইখলাস হল- আল্লাহ পাক তোমাদেরকে ভয় আপদ থেকে মুক্ত রাখুন । হায়া বা লজ্জার হাকীকাত হযরত যুনুন মিসরী (রহঃ) (মৃত- ২৪৫ হিজরী ) বলেন, লজ্জার হাকীকাত হচ্ছে - অন্তরে ভয় এবং সাথে নিজের অতীত গুনাহ্র প্রতি অনুতাপ, অনুশোচনা ও ঘৃণার ভাব জাগরুক থাকা । হায়ার প্রভাব হযরত যুন্নূন মিসরী (রাহঃ) আরো বলেছেন, ‘মহব্বত’ -এর বৈশিষ্ট্য হল সে প্রেমিককে কথক বানিয়ে দেয় । অর্থাৎ, যখন তার তীব্রতা শুরু হয়, তখন বাকশক্তি বাধ মানে না। আর লডন্জা মানুষকে নির্বাক করে দেয় । একই ভাবে ভয় ভীতি ব্যক্তিকে অস্থির ও অধীর করে দেয় । অপর শিরোণামে লজ্জার হাকীকাত উত্তাদ আবু আলী দাক্কাক (রাহঃ) বলেন হায়া বা লন্ব্বাবোধ অন্তরকে বিগলিত করে দেয় । তিনি আরো বলেন, মানুষের অন্তরাত্মা স্বীয় গুনাহর দরুন মাওলার অবগতির ভয়ে বিগলিত হওয়ার নামই হচ্ছে হায়া বা. লজ্জাবোধ ৷ কোন কোন বুযুর্গের মতে আল্লাহ্ তা'লার মহানত্ব ও ভয়ে অন্তর সংকুচিত হওয়ার নাম হায়া। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।