৩ঙড রূহে তাসাওউফ করব সে সময়টিতে যখন দেখব আমাকে ছাড়া আল্লাহকে আর কেউ স্মরণ করছে না । উপরের বর্ণনা রেসালায়ে কুশায়রী হতে চয়নকৃত । ইসতিকামাতের বর্ণনা হযরত শিবলী (রাহঃ) থেকে বর্ণিত,তিনি বলেন ইস্তিকামাত অর্থ হচ্ছে বর্তমান সময়েকে কিয়ামাত মনে করা । এমনটি জ্ঞান করলে সব অবস্থায় সব আমলে ইসতিকামাত পয়দা হয়ে যায় । ইখলাস ও সততার বর্ণনা আমি উস্তাদ আবু আলী দান্কাককে একথা বর্ণনা করতে শুনেছি, ইখলাস বা একনিষ্ঠতা হচ্ছে আমল করার সময় সৃষ্টির উপর দৃষ্টি দেয়া থেকে বেঁচে থাকা । অর্থাৎ সৃষ্টির কারণে আমল করাও চাই না এবং পরিত্যাগ করাও চাই না । যা কিছু করবে খোদারই উদ্দেশ্য নিয়ে করবে আর সিদ্ক বা নিষ্ঠার অর্থ প্রবৃত্তির তাড়না থেকে মুক্ত থাকা অর্থাৎ স্বীয় কাজ -কারবার , আচার-আচরণে খাহেশ ও প্রবৃত্তির গোলামী থেকে বেঁচে থাকা । অতএব, একনিষ্ঠ বান্দাহ্ যারা তাদের মধ্যে রিয়া বা লোক দেখানো ভাব আসতে পারে না। আর সাদিক বা নিষ্ঠাবানদের অস্তরে অহংকার ও আমিত্বের গন্ধ থাকতে পারে না । হযরত যুনুন মিসরী (মৃত- ২৪৫ হিজরী রাহঃ) বলেন, ‘ইখলাছ’ এ পূর্ণতার পূর্বশর্ত হচ্ছে, স্বীয় ইখলাসে সত্যবাদী হওয়া এবং এতে সুদৃঢ় থাকা । অনুরুপ সিদক বা সত্যতার পরিপূর্ণতার পূর্বশর্ত হচ্ছে, স্বীয় নিষ্ঠা ও সততায় একনিষ্ঠ ও মুখলিস হয়ে অটল থাকা । হযরত ইয়াকুব মুসী যিনি ছিলেন হযরত যুনায়দ বুগদাদী (রাহঃ)-এর সমসাময়িক-তার বক্তব্য হচ্ছে, যখন কেউ স্বীয় ইখলাসকে প্রত্যক্ষ করতে থাকবে, অর্থাৎ নিজে যে মুসলিম একথা যখন নিজের নজরে ধরা পড়ে যাবে, তখন তার ইখলাসকেই বিশুদ্ধ করা অনিবার্য হয়ে পড়ে ৷ গ্রন্থকার হযরত থানবী (রাহঃ) বলেন, একথার আসল অর্থ হচ্ছে তার নিজের দৃষ্টিতে নিজেকে মুখলিস জ্ঞান করা মূলতঃ ইখলাসের ক্ষেত্রে সে মিথ্যাবাদী হওয়ার প্রমাণ । আবু আলী (রাহঃ) থেকে পূর্বে যেরূপ বর্ণিত হয়েছে সিদক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।