রহে তাসাওউফ ৩৫ আল্লাহ পাকের সাথে করা হবে, তখন এর অর্থ হবে আল্লাহ পাক তার সত্বার সাথে অন্যের অংশীদারিত্বকে পছন্দ করেন না । যেটি নিরংকুশ তারই হক । অর্থাৎ ইবাদত ও আনুগত্য । আর গায়রাতের সাথে যখন বান্দাহর সম্বন্ধ বা সম্পৃক্ততা হয়, তখন তা দুই শ্ৰেণীতে বিভক্ত ৷ প্ৰথম প্রাকার হচ্ছে বস্তুর ব্যপারে আত্মমর্যাদা প্রদর্শন করা । এ প্রকারটি বান্দাহর পক্ষ হতে আল্লাহর ব্যপারে হতে পারে। এর উদাহরণ হচ্ছে, বান্দার কাছে এটুকু চাওয়া যে, সে তার স্বীয় বন্দেগীতে সর্ব অবস্থায় এবং সর্ব সময় একটি নিশ্বাসও আল্লাহ তায়ালাকে ব্যতীত আর কারো জন্য ব্যয় না করে। এ দৃষ্টিকোণ থেকে অংশীদার কথাটির অর্থ হবে গায়রুল্লাহকে স্বীয় হালত ও কাজ-কারবারে অংশ নিতে না দেয়া । এ কথা বলার অপেক্ষা রাখে না যে, গায়ারাতের এ দিকটি প্রশংসনীয় । কেননা, আল্লাহর সাথে অন্য কাউকে যে কোন মুহুর্তে । শরীক করা নিন্দনীয় । দ্বিতীয় প্রকার হচ্ছে- ‘গাযরাতে আবদ ' বান্দাহ সম্পর্কীয় গায়রাত । অর্থাৎ কোন জিনিসের উপর গায়রাত করা । এটি বান্দাহর পক্ষ হতে আল্লাহর তায়ালার শানে না হতে হবে। এর উদাহরণ হচ্ছে, বান্দাহ কর্তৃক কার্পণ্য ও গায়রাত করা-আল্লাহ তায়ালা অমুক ব্যক্তির উপর মেহেরবান হচ্ছেন কেন? তখন মুশরিক কিংবা অংশীদারী কথাটির অর্থ হবে আল্লাহর দয়া ও নৈকট্য অন্য কারো অংশীদারীত্ব হওয়া ৷ গায়রাতের এ দ্বিতীয় প্রকার নিছক মুর্খতা । কারণ এমতাবস্থায় এর অর্থ হল- আল্লাহ তা'আলাকে একমাত্র নির্ভর মনে করা তাকে ছাড়া আর কেউ না জানা এবং না চেনা । আর সে ছাড়া আল্লাহর যিকির অপর কেউ না করুক । কোন কোন আল্লাহ ওয়ালাদের থেকে যদিও এ দ্বিতীয় প্রকার বর্ণিত রয়েছে, কিন্তু তা ঘটেছে আত্মভোলা ও স্বত্হারা অবস্থায় । যেমন নাকি আল্লামা শিবলী (রাহঃ)-কে জিজ্ঞেস করা হয়ে ছিল, আপনার কোন সময় মানসিক শান্তি অনুভূতঃ হয়। উত্তরে তিনি বললেন, আমি তৃপ্তি বোধ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।