রলহে তাসাওউফ ৩৩ ‘ফতুতের কোন কোন সূক্ষ্ম বিষয়ের বর্ণনা বর্ণিত আছে যে, উদার চিত্তের প্রশস্ত মনাদের একটি জামায়াত এমন এক ব্যক্তির যিয়ারতে গিয়ে ছিলেন যিনি উদারতায় বিখ্যাত ছিলেন। এ উদার ব্যক্তিটি তার গোলামকে নির্দেশ দিলেন, দস্তরখান নিয়ে আস । তিনি একাধিক বার বলা সত্বেও গোলাম দস্তরখান আনতে বেশ বিলম্ব করল । জমায়াতের লোকজন পরস্পরের মুখ চেয়ে বলতে থাকেন এ কাজটি তো প্রশস্তমনার পরিপন্থী ঠেকছে যে, এর ন্যায় এমন লোককে খাদেম নিযুক্ত করা যে, তাঁর ন্যায় এমন মহান ব্যক্তি কর্তৃক এতবার বলার পর যে দস্তারখানটি নিয়ে এলো না । কেননা, এর মত গোলম দ্বারা অনেক সময় এমন এমন মহৎ লোকেরাও কষ্ট পাবেন, যাদেরকে একটু আরাম ও শান্তি পৌছানো অত্যাবশ্যক হয়ে পড়ে । এক ব্যক্তি গোলামকে জিজ্ঞেস করলেন, দস্তরখান নিয়ে আসতে তোমার এত বিলম্ব হল কেন? প্রতি উত্তরে গোলাম বললো, দস্তরখানে একটি পিপিলিকা ছিল । পিপিলিকাসহ দস্তরখানাটি আনা আদবের খেলাফ মনে করলাম । আর একথা ফতুত তথা উদারতার পরিপন্থী মনে করলাম যে, পিপিলিকাটিকে দস্তরখান থেকে বাইরে নিক্ষেপ করে দেই । তাই আমি দাড়িয়ে থাকি । পিপিলিকা অনায়াসেই দস্তারখান থেকে চলে গেল । আগন্তুক লোকজন বলতে লাগলো, হে গোলাম! তুমিতো নিতান্তই পুংখানুপুংখ উদারতার কাজটুকু আদায় করেছো । উদারমনাদের খিদমতের জন্য তোমার মত মানুষই দরকার । ফিরাসাত তথা সুক্ষ দৃষ্টি এবং তার সীমা হযরত আবু হাফস নিশাপুরী (রাহঃ) (মৃত ২৭০ হিজরী) বলেন কারো এ অধিকার নেই যে, সে ফিরাসাতের দাবী করবে। অন্যের ফিরাসাতকে ভয় করা উচিত । কেননা, নবী কারীম (সাঃ) ইরশাদ করেছেন, “ঈমানদারের ফিরাসাতকে তোমরা ভয় কর ।” একথা ইরশাদ করেননি যে, ফিরাসাত দিয়ে তোমরা কাজ নাও যে ব্যক্তি ফিরাসাতকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।