৩২ রূহে তাসাওউফ আত্মনিয়োগ করেন৷ উদ্দেশ্যে মর্যাদা লাভ করা মুজাহাদা না করার দরুন যা থেকে বঞ্চিত ছিলেন। যিকির শুধু মুখে মুখে হলেও নেয়ামত হযরত আবু উছমান (সম্ভবতঃ আবু উছমান হিয়ারী মৃত ২৯৮হিঃ)-এর খেদমতে আরজ করা হয়েছিল,আমরা তো মুখে আল্লাহর যিকির করে থাকি কিন্তু অন্তরে তার কোন স্বাদ অনুভব করি না । জবাবে তিনি বললেন, তোমরা আল্লাহর শোকর আদায় কর যে, তিনি তোমাদের অঙ্গরাশি হতে একটি অর্থাৎ মুখকে স্বীয় তাবেদারী ও ইবাদতের দ্বারা সম্মানিত করেছেন। কোন কোন সময় বান্দাহ্র উপর আল্লাহর রহমত এভাবে হয় যে তাকে আল্লাহর যিকিরে বাধ্য করা হয় সুফীয়ায়ে কিরামদের জনৈক ব্যক্তি বর্ণনা করেছেন যে, লোকজন আমার কাছে বর্ণনা করল, অমুক বনে আল্লাহর এক বান্দাহ্ যিকির ও ইবাদতে নিমগ্ন আছেন, আকস্মিক একটি হিংসুজন্তু তার সামনে এসে পড়লো এবং তাঁর গায়ে প্রচণ্ড আঘাত করে বসল । যদ্দরুন তার গায়ের থেকে এক টুক্রা গোস্ত ছুটে পড়ে যায়। আমি জিজ্ঞেস করলামঃ এমনটি কেন? জাওয়াবে তিনি বললেন, আল্লাহ তাআলা এ হিংস্র জন্তুটিকে আমার উপর নিয়োগ করে রেখেছেন । যখনই আল্লাহর যিকিরে আমার কিঞ্চিত ক্ৰটি হয়ে যায়, তখনই সে আমাকে এমনভাবে আঘাত করে যা তুমি নিজেই প্রত্যক্ষ করলে । ‘ফতুত ’ অৰ্থাৎ উদারমনা হওয়ার বর্ণনা হযরত হারিছা মুহাসিবী (রহঃ) বলেন, ফতুত অর্থাৎ উদারমনা হওয়ার পরিচয় এই যে, তুমি মানুষের সাথে আচার-ব্যবহারে ন্যায় ও ইসসাফ ভিত্তিক আচরণ করবে কিন্তু নিজের জন্য কারো থেকে ইনসাফ বা ন্যায়ের প্রত্যাশায় থাকবে না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।