আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ৩১ প্রকার জাগতিক দুর্ঘটনা পেশ হয়, আল্লাহ তায়ালা প্রথমতঃ ছবর দান করেন। তারপর “ রিযা বিল-কাযা ” বা আল্লাহর ফয়সালাতে সন্তুষ্টি । যা স্বন্তি লাভের উপযুক্ত মাধ্যম । তারপর তাফ্বীয বা আত্মসমর্পণ এটির মাধ্যমে সার্বিক বিন্যাস এবং এর ফলাফল প্রকাশ পেলো । মুরীদ এবং মুরাদের হুকুমাবলী ‘রিসালায়ে কুশায়রীয়া এর ইরাদা’ অনুচ্ছেদে মুরীদ এবং মুরাদের নিয়মাবলী বর্ণনা করার পর বলা হয়েছে যে, অবশিষ্ট রইল মুরীদ এবং মুরাদের পার্থক্য । এ পর্যায়ে প্রথমত ঃ কথা হল, প্রতিটি মুরীদ মুরাদও হয়ে থাকে। কেননা সে যদি আল্লাহর মুরাদ তথা ইচ্ছার পাত্রই হত, অর্থাৎ আল্লাহ তার অবস্থার উপর তাওয়াজ্জুহ ও সাহায্য না দিতেন, তবে সে মুরীদই হতে সক্ষম হত না। কারণ বিশ্বে কোন কাজই আল্লাহর ইচ্ছা ব্যতিরকে সংঘটিত হতে পারে না । অনুরূপ প্রতিটি মুরাদ আবার মুরীদ তথা ইচ্ছাকারীও হয়। কেননা যখন আল্লাহ্‌ তায়ালা তাকে মুরাদ ভেবে নেন, তখন তাকে এ তাওফীকও দিয়ে থাকেন ৷ সে যেন মুরীদ হয়ে যায় । কিন্তু সুফীয়ায়ে কিয়ামের পরিভাষায় মুরীদ এবং মুরাদের মাঝখানে তফাত রয়েছে যথেষ্ট । তাদের মতানুসারে যারা সুলুক বা তরীকাতে প্রশিক্ষণ গ্রহণের সদস্য তাদেরকে বলা হয় মুরীদ, আর যাঁরা প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে আখ্যা দেয়া হয় মুরাদ ৷ দ্বিতীয়তঃ মুরীদ হচ্ছেন তারা, মুজাজাদা এবং রিয়াযাতের কষ্টকর সাধনায় যাঁরা রয়েছেন। পক্ষান্তরে মুরাদ হচ্ছেন সে সকল সাধক পুরুষ যারা কষ্ট ছাড়াই যারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন। সুতরাং মুরীদকে সইতে হবে বহুবিধ যন্ত্রণা ৷ অনেককে প্রথমত $ মুজাহাঁদার তাওফীক দেয়া হয়, তারপর বিভিন্ন মুখী যন্ত্রণা সহ্য করার পর তাকে টেনে নেয়া হয় স্বীয় উদ্দেশ্য । আবার অনেকের অন্তরে প্রথমেই গভীর ভাব কাশফ হতে থাকে৷ পরে তিনি এ স্তরে গিয়ে সফল কাম হয়ে যান, যেখানে অন্যারা মুজাহাদার দ্বারাও পৌঁছার সুযোগ পান না৷ এদের অনেকেই পথ সুগম পাওয়া সত্বেও দুর্গম সাধনা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।