আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

৩০ রূহে তাসাওউফ রিযার উপযুক্ত সময় হযরত আবু উছমান (মৃত-২৯৮ হিজরী) - এর খিদমতে জিজ্ঞেস করা হয়ে ছিল যে, আঁ, হযরত (সাঃ)-এর এ ইরশাদের অর্থ কি? “ আমি আপনার কাছে কাযার পর রাধী থাকা কামনা করছি” । আবু উছমান (রাহঃ) জওয়াবে বললেন, হাদীসে “কাযার পরে” কথাটি সংযুক্তি করণের কারণ হচ্ছে, ফায়সালার পূর্বে তো রিযার শুধু ইচ্ছা হতে পারে সরাসরি রিযার অস্তিত্‌ তখন বিদ্যমান থাকে না । মূলত ৪ কাযা বা ফায়সালার পর সন্তুষ্ট থাকাই হল রিযার আসল মর্মকথা । স্বীয় নাফস এবং অন্যান্য লোকজনদের সাথে আচরণগত পার্থক্য হযরত ‘আমর ইবনে উছমান মাক্ধী (রাহঃ) (ওফাত ২৯১ হিজরী) ইমাম মুযানী (মৃত--) (রাহঃ) -এর সম্পর্কে বলেন, আমি ইমাম মুযানী (রাহঃ) অপেক্ষা স্বীয় নফসের সম্পর্কে অধিকত কঠোর আর কাউকে দেখিনি । কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে মানুষের সাথে তার চইতে অধিকতর নরম ও বিনম্র আচরণধর্মী অপর কাউকে দেখা যায় নাই । বান্দার বন্দেগী সম্পর্কিত বিষয় হযরত আবু আলী জাওযেজানী (রঃ) -এর ভাষ্য, রিযা হচ্ছে উবুদীয়াত বা বন্দেগীর বাড়ী সমতুল্য ৷ ধৈয্য হচচ্ছে তার দরওয়াযাহ । বাড়ীতে পৌঁছার পর সাধারণতঃ নিরাপত্তা আসে, আর কামরায় প্রবেশ করার পর আসে মানসিক শান্তি । উপরোক্ত ভাষ্যের তাৎপর্য হচ্ছে এই, সাধারণত $ বাড়ীর তিনটি দরওয়াযাহ হয়ে থাকে । প্রথম দরওয়াযাহ, তারপর বাড়ীর আঙ্গিনার দরওয়াযাহ, আর এটি যেন বাড়ীর মাধ্যমিক দরওয়াযাহ, তারপর ঘরের অন্দর মহলে দরওয়াযা । যেটিতে মানুষ শান্তি পেয়ে থাকে । আর এটি যেন বাড়ীর শেষ দরওয়াযাহ। অনুরূপ আবদীয়াত তথা বান্দাহর বন্দেগীর তিনটি দরওয়াযাহ্‌ বা সোপান হয়ে থাকে প্রথম ছবর বা ধৈর্য । যখন কোন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।