আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রলহে তাসাওউফ ২৭ চিন্তার উপকারিতা চিন্তার ব্যাপারে তরীকতের মাশায়িখগণের মধ্যে মতান্তর রয়েছে। সাধারণ আলিমগণের মতে দ্বীনের চিন্তা মানুষের জন্য উপকারী ৷ কিন্তু দুনিয়ার চিন্তা প্রশংসনীয় এবং উপকারী নয় । অবশ্য হযরত উছমান হিয়ারী (রাহঃ) (মৃত-২৯০ হিঃ) -এর অভিমত -চিন্তা যে কোন ধরনেই হোক না কেন, ঈমানদারের জন্য তা ফযীলত এবং বহুবিধ সওয়াবের কারণ । অবশ্য এ চিন্তা কোন প্রকার পাপাচার বিষয় নষ্ট হওয়ার কারণেও হয়, তবুও উপকারী । কেননা জাগতিক চিন্তা যদিও আল্লাহ্র নৈকট্য লাভের তেমন উপকরণ নয়,কিন্তু এতে কোন সন্দেহ নেই যে, এটি কমপক্ষে গুনাহ্‌সমূহ হতে পরিত্রাণের উত্তম মাধ্যম তো বটেই, যা অন্যান্য মুছিবত ও দুঃখজনক বিষয়াদীর ব্যাপারে প্রযোজ্য । চিন্তার কোন কোন বৈশিষ্ট্য খিদমতে চিন্তা সম্বন্ধে আবেদন করলাম । (অর্থাৎ এ চিন্তা কি পরিমাণ হলে উপকারী হয়?) উত্তরে তিনি বললেন, চিন্তাশীল মানুষ যারা, তাদের চিন্তা সম্বন্ধে জিজ্ঞেস করার অবকাশ সাধারণতঃ হয়ে ওঠে না । প্রথমে চিন্তা হাসিল করার চেষ্টা কর .তারপর দরকার হলে এটি নিয়ে জিজ্ঞস করে নেবে । অর্থৎ, তখন এ জিজ্ঞেস টুকুর সুযোগই হবে না। ক্ষুধার আদব $ ইবনে সালিম (মৃত--) হতে দুইটি সূত্রের মাধ্যেমে বর্ণিত । তিনি বলেন, ক্ষুধা নিবৃত্ত করার আদব হচ্ছে, প্রতিদিনের খাওয়ার অভ্যাস হতে শুধু এতটুকু কম খাবে যা বিড়ালের কান সমতুল্য হয় -অর্থাৎ, খুবই কম ৷ গ্রন্থার হযরত থানবী (রাহঃ) বলেন, এ ব্যবস্থাপত্র তাদেরই বেলায় গ্রহণযোগ্য হবে, যারা ক্লিষ্টদেহী কিংবা দুর্বল চিত্তের হয়। অন্যথায়-এ প্রসঙ্গে শক্তিশালীদের ব্যপারে অন্য রকম উক্তিও বর্ণিত আছে। তাওয়াযু বা নমৃতার যথোচিত পাত্র £ হযরত আবদুল্লাহ ইবনুল মুবারক (রাহঃ) (মৃত-১৮১ হিঃ) বলেন, ধনশালী দাসম্তিকদের সাথে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।