আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

২৬ রূহে তাসাওউফ মওতের ভয় বিশ্রে হাফীা (রাহঃ) (মৃত ২২৭ হিঃ)-এর খিদমতে এক ব্যক্তি আবেদন কর, আমার মনে হয় আপনি মওতকে' ভয় করছেন? তিনি বললেন, হ্যা আমি ভয় করি। কেননা আল্লাহ তা'আলার সামনে উপস্থিত হওয়াটা আমি খুবই ভয়ানক মনে করি। গ্রন্থাকার হযরত থানবী (রঃ) বলেন, এতে এ কথাই বুঝা যায় যে, মওত মূলতঃ ভয়ের কিছু নয়। ভয় শুধু এ জন্য যে, এর মাধ্যমে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। আশার উপর খোদভীতির প্রাধান্য দেয়া হযরত আবু সুলায়মান দারানী (ওফাত -২১৫হিঃ) বলেন, খোদাভীতির প্রাধান্য থাকাটাই অন্তরের জন্য অধিকতর উপযোগী । কেননা, আশা যখন প্রাধান্য পায়, তখন ক্কলব বা অন্তরাত্মা বিনষ্ট হয়ে যায় । গ্রন্থকার হযরত থানবী (রাহঃ) বলেন, তার এ বাণী আীঁধকাংশ লোকের বেলায় এবং অধিকাংশ সময়ের ক্ষেত্রে প্রযোজ্য । নতুবা কখনো কখনো কারো বেলায় আবার আশার প্রাধান্যের মধ্যেই নিরাপত্তা সীমিত থাক । অর্থাৎ, অত্যধিক খোদা-ভীতির দরুন তাদের অন্তর এত দুর্বল হয়ে পড়ে যে, তা প্রায় নিক্রিয় হওয়ার উপক্রম দেখা দেয় । খোদাভীতি এবং আশা উভয়টির সমস্বয় সাধন করা হযরত আবু উছমান মাগরিবী (ওফাত -৩৭২ হিঃ) বলেন, যে ব্যক্তি স্বীয় নফসকে শুধু আশা দিতে থাকে, সে নিক্রুয় হয়ে পড়ে । আবার যে সদা সর্বদা নফসকে শুধু ভীতি প্রদর্শন করতে থাকে, সে নিরাশ হয়ে যায়। এ জন্য এমন করাটাই উত্তম কখনো আশা দেবে, আবার কখনো ভয় দেখাবে (এটি দরজায়ে ইক্তিছাব অর্থাৎ, স্বাভাবিক অবস্থার জন্য, দরজায়ে হালে অর্থাৎ, অস্বাভাবিক অবস্থায় যে কোন একটির প্রাধান্য দেয়াতেই মঙ্গল ৷) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।