আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ২৫ আসল ও বাস্তব নীরবতা 8 হযরত আবু বকর ফারিসী (রঃ) কে (তাঁর মৃত সন আমাদের জানা নেই ৷) একদা জিজ্ঞেস করা হয়েছিল বাতেনী এবং বাস্তব চুপ থাকা কোনটি? উত্তরে তিনি বললেন, “অতীত এবং ভবিষ্যতের চিন্তায় নিমগন না হওয়া । "আবু বকর ফারিসী (রাহঃ) আরো বলেন, মানুষ যাবত দ্বিনী অথবা দুনিয়াবী প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে থাকে, তাবত সে যেন নীরবই রইলো । গ্রন্থাকার হযরত থানবী (রঃ) বলেন এর দ্বারা একথা-ই প্রতীয়মান হয় যে, ফায়দা পৌঁছনোর নিমিত্ত যে সব মাশায়িখগণ কথা বলে থাকেন, তাদের সম্পর্কে আর প্রশ্নের অবকাশ থাকে না । আবুবকর ফারিসী (রাহঃ)-এর এ বাণী উদ্দেশ্য, যাহিরী চুপের তুলনায় বাতিনী চুপের দিকে গুরুত্বারোপ করা । খোদা-ভীতির প্রতিক্রিয়া উস্তাদ আবু আলী দাক্কাক (মৃত সন জানা নেই) (রাহঃ) বলেন, খোদা ভীতির অন্তর্নিহিত মর্ম এই যে, স্বীয় প্রবৃতিকে তোমরা আশা আর প্রলোভন বার্তা শুনিয়ে ভুলিয়ে রাখবে না । অর্থাৎ, মন কে এমন প্রবোধ দেয়ার চেষ্টা করে রা না যে, হয়ত বা আল্লাহ তা'আলা অনুকল্পা প্রদর্শন করবেন নতুবা কেউ আসার জন্য সুপারিশ করবে অথবা অনতিবিলম্বে তওবা করে নেব। বরং প্রতিটি গুণাহ্‌ থেকে বেঁচে থাক, প্রতিটি অপরাধের পরপরই তাৎক্ষণিক তাওবা করে নাও । হযরত যুন্নুন মিসরী (রাহঃ) (মৃত -২৪৫হিঃ) এর খিদমতে জিজ্ঞেস করা হয়ে ছিল, বান্দাহার জন্য খোদা-ভীতির রাস্তা কখন সুগম হয়? উত্তরে তিনি বললেন, তখন, বান্দাহ যখন নিজেকে একজন পীড়াগ্রন্থ ভাবে আর ক্ষতিকর প্রতিটি জিনিষ থেকে বেঁচে থাকে এবং এ আশংকায় যে, হয়তো রোগ নিরাময়ে বিলম্ব ঘটতে পারে। হযরত আবু উছমান (মৃত সন অজানা) বলেন, খোদা-ভীতির নিদৰ্শন হচ্ছে, মানুষের পার্থিব বিষয়ে অধিক আশা পেষণ না করা ! বস্তুতঃ খোদা ভীতির প্রভাবে অতি আশা নিজে নিজেই বিলুপ্ত হয়ে যায় । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।