২৪ রূহে তাসাওউফ মনীষীগণের পক্ষেই কল্যাণকর যারা ইল্ম ও আমলের ক্ষেত্রে উচ্চতর মানে অধিষ্ঠিত । অমাদের ন্যায় দুর্বল চিত্তের লোকদের জন্য সামাজিকতা-ই শ্ৰেয় । এর দ্বারা একে অপরের আমল দেখে লাভবান হওয়ার সুযোগ পাওয়া যায়। কিন্তু এ সামাজিকতা, দ্বীনদার এবং মুসলিম ব্যক্তিবর্গ নিয়ে হওয়া বাঞ্চনীয় । তাকোয়ার সীমারেখা £ হযরত ইয়াহ্ইয়া ইবনে মুয়ায (রাহঃ) (মৃত-২৫৮ হিজরী ) বলেন, কোন প্রকার ব্যাখ্যা- বিশ্লেষণ ছাড়া ইলমের পরিসীমায় অবস্থান করার নামই ‘তাকোয়া' ৷ অর্থাৎ, যেটির বিষয়ে হালাল কিংবা হারাম এবং জায়েয কিংবা নাজায়েয হওয়ার ইলম হয়ে যাবে, সাথে সাথে সে অনুপাতে আমল শুরু করে দিবে। নাজায়েযকে জায়েয করার উদ্দেশ্য তাবীল বা বাহনা তালাশ করার চিন্তায় পড়া উচিত নয় । তাকোয়ার প্রেক্ষাপটে আমল করা আর না করার পরিণতি হযরত ইয়াহইয়া ইবনে মুয়ায (রাহঃ) বলেন, যে ব্যক্তি তাকোয়ার সুক্ষ বিষয়াদির দিকে দৃষ্টিপাত করবে, সে কিন্তু আল্লাহ পাকের বড় বড় অবদানসমূহ পৰ্যন্ত পৌঁছতে সক্ষম হবে না। আরো বলা হয়েছে যে, যার লক্ষ্য দ্বীন সম্পর্কে গভীর হবে, কিয়ামতের দিন তদনুযায়ী তার সম্মান বেশী হবে। বস্তুতঃ এ ব্যাখ্যাই উত্তম ও যুক্তিযুক্ত । কেননা, দৃষ্টি সম্পন্ন যারা, তাদের ভয়ও বেশী । আর তাদের সুক্ষ দৃষ্টি অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে কঠোর ভাবে । যুহুদ্ (দুনিয়ার প্রতি বিরাগমনা হওয়া )- এর হাকীকত ৪ বিশ্ববিখ্যাত বুযুর্গ হযরত জুনায়দ (রাহঃ) (মৃত-২৯৭ হিঃ) পরিচিতি প্রদানের যার আদৌ প্রয়োজন নেই,) বলেন -যুহ্দের হাকীকত হচ্ছে যে, জিনিষ থেকে মানুষের হাত খালী, তা থেকে তার অন্তরটাও খালী হওয়া! উচিত । (অথাৎ, না পাওয়া বস্তুর জন্য অন্তরে পরিতাপ না আসা। "(অনুবাদক ) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।