রূহে. তাসাওউফ ২৩ নফসের হীনতা ও তাচ্ছিল্যের প্রতি তাকে অবহিত করে দিয়েছেন। আর আল্লাহ্র পক্ষ থেকে কারো অন্তরে স্বীয় নফসের প্রতি ঘৃণা ও তাচ্ছিল্যের ভাব সৃষ্টি করে না দেয়াটা মূলতঃ সর্বাপেক্ষা অপমানকর ও অমর্যাদার বিষয় । জনগণ থেকে বিচ্ছিন্ন অবস্থায় না থাকা £৪ ইমাম কুশায়রী (রঃ)-এর উত্তাদদের এক জন আবু আলী দাক্কাক (রাহঃ) ইমাম কুশায়রী (রাহঃ)-এর ওফাত হয় (৪৬৫ হিজরীতে) বলেছেন, লোকজনদের সাথে এমন কাপড় তুমি পরিধান কারো যা তারা সচারাচর পরিধান করে থাকে। আর এমন খাদ্য আহার কারো, যা তারা সাধারণত ঃ$ খেয়ে থাকে হ্যা বাতেনী কার্যকলাপে (আল্লাহ ভীতি ও তার মহব্বতে) লোকজন থেকে স্বাতন্ত্য বজায় রেখে চলো। নির্জনতার প্রতি ভালবাসা আর নিঃসঙ্গ অবস্থায় আল্লার সাথে হৃদয়তার মধ্যে পার্থক্য হযরত ইবনে মু'আয (রঃ) (মৃত-২৫৮ হিঃ) বলেন, তোমরা চিন্তা করো যে , তোমাদের আকর্ষণ কি নির্জনতার প্রতি ? নাকি নির্জনবাসে মহান অল্লাহ তা'আলার প্রতি ? পার্থক্যের মাপকাঠি হচ্ছে, যদি তোমাদের আকর্ষণ বা হদ্যতা হয় শুধু নিঃসঙ্গতার প্রতি, তাহলে যখন নিঃসঙ্গ অবস্থা থেকে বের হয়ে আসবে তখন তোমাদের আকর্ষণও যেতে থাকবে। আর যদি নির্জন অবস্থায় তোমাদের আকর্ষণ থাকে কেবল আল্লাহর প্রতি তাহলে তোমাদের জ্যন্য দুনিয়ার লোকালয় আর বন জঙ্গল সবই সমান মনে হবে। এ দরজা হাসিল হয় সর্বশেষ পর্যায়ে । প্রাথমিক অবস্থায় এ আশাটুকু না করাই উত্তম । কারো কারো জন্য নির্জনতা অপেক্ষা সামাজিকত-ই শ্রেয়ঃ আৰু ইয়াকুব সুসী (রঃ) (মৃত-৩৩০ হিজরী সনে, যিনি ইসহাক ইবনে মুহাম্মদের শাগরিদ)-বলেন, নির্জনতা অবলম্বন একমাত্র সে সকল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।