২২ র্লহে তাসাওউফ পাওয়ার উপযোগী । আবু আমর ইবনে নুজায়দের প্রতি এ হৃদ্যতা প্রদর্শনের ফলেই তার নতুন করে তওবা করার সুযোগ ঘটে ৷ পুনৱলায় তিনি আধ্যাত্মিকতার পথে ফিরে আসেন এবং যিকির ও ইবাদতে আত্মনিয়োগ করেন। তাওবা শুদ্ধ হওয়ার আলামত ৪ বুশায়খী (রঃ) (মৃত-৩৪৮হিঃ)-এর খিদমতে তাওবা সম্পর্কে জিজ্ঞেস করা হয়ে ছিল । জওয়াবে তিনি বললেন, যখন তোমাদের তওবাকৃত গুনাহটি স্মরণ হবে আর অন্তরে তার প্রতি আকর্ষণ না জন্মাবে,তখন হবে পরিশুদ্ধ তওবা ৷ অর্থাৎ, স্বভাবতঃ গুনাহ্র কথা মনে করলে নফসের মধ্যে এক প্রকার তৃপ্তি অনুভূত $ হয়। সুতরাং তাওবার পূর্ণতা এবং গ্রহণের পর আল্লাহ পাকের চিরাচরিত নীতি এই যে, সে গুণাহ্র কথা মনে করলে তার তৃপ্তি আকৰ্ষণটুকুও আর অনুভূতঃ হয় না। তাওবাকারীর দুনিয়ার প্রতি অনিহার কারণ, একটি সন্দেহের জবাব হযরত আবু হাফ্স (মৃত -২৬০ হিজরীর কিছু পরে) তাকে -জিজ্ঞেস করা হয়ে ছিল যে, তাওবাকারী ব্যক্তি দুনিয়াকে ঘৃণিত ও অপছন্দ করার কারণ কি ? জবাবে তিনি বললেন ৪ এর কারণ এই যে, দুনিয়া সেই স্থান যেখানে তার দ্বারা গুণাহ সংগঠিত হয়েছিল । এরপর জনৈক ব্যক্তি পুনরায় প্রশ্ন করলঃ দুনিয়া (যেমনি ঠিক গুহণাহ্র বহিঃপ্রকাশের বাস্তব ক্ষেত্র) তেমনি এটি আবার সে স্থানও যেখানে তার গুণাহ্ প্রকাশের নিশ্চয়তা বিরাজমান ৷ পক্ষান্তরে তওবা কবুল হওয়ার বিষয়টি নিশ্চয়ত হীন কেবল সম্ভাব্য আশামাত্র । ইয্যত ও অসন্মানের হাকীকাত ৪ হযরত যুননূন মিসরী (রাহঃ) (মৃত-২৪৫ হিঃ) বলেছেন, আল্লাহ্ তা'লা কাউকে এর চেয়ে বড় সন্মান আর একটিও প্রদান করেননি যে, স্বীয় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।