র্লহে তাসাওউফ ২১ তোমার অতীত ও ভব্যিতের বিষয়াবলী মহান আল্লাহর অদৃশ্য পর্দায় লুকানো রয়েছে। অতএব, এ বিষয়ে তোমার অধিক চিন্তা অর্থহীন প্রয়াস মাত্র । (অনুবাদক) এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, অতীত ও ভবিষ্যতের নিষ্পুয়োজনীয় চিন্তা । অন্যথায় প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে (যেমন তওবা ইত্যাদি) যদি তা হয়, তবে অন্য কথা । বুযুর্গগানে দ্বীনের কল্যাণ ও প্রজ্ঞাময় স্মেহ এবং মার্জনা ৪ বর্ণিত অছে যে, হযরত আবু আম্র ইবনে নুজায়দ (মৃত-৩৩৬ হিঃ) সুলুকের (আধ্যাত্মিক পথের) প্রথম যামানায় হযরত আবু উছমানের মজলিসে যাতায়াত করতেন । (গ্রন্থাকার হযরত থানবী (রাহঃ) বলেন, আমার ধারণা মতে তিনি হচ্ছেন সে আবু উছমান, যিনি নুজায়দ ইবনে ইসমাঈল নামে সুবিদিত । যিনি ২৯৮ হিঃ সনে ইন্তিকাল করে ছিলেন।) হযরত আবু উছমানের পবিত্র বাণী সমূহ আমর্ ইবনে নুজায়দের অন্তরে প্রভাব বিস্তার করে ছিল। যদ্দরুন তিনি অলসতার পথ থেকে তওবা করে যিক্র ও ইবাদতে মশগুল হয়ে যান। ঘটনাক্রমে একবার তার সামনে প্রতিবন্ধকতা আসে (অর্থাৎ তার হালাতে পরিবর্তন আসে, আটক হয়ে যান তিনি ভ্রান্তি চক্রে । অর্থাৎ অলস হয়ে পড়েন তিনি ইবাদত বন্দেগী থেকে) । তাই তিনি লজ্জায় হযরত উছমান থেকে গোপন থাকতেন এবং এদিক সেদিকে এড়িয়ে চলতেন। আর তাঁর মজলিসে যোগদান করা ছেড়ে দেন। একদিন আবু উছমানের সাথে পথিমধ্যে তার সাক্ষাত ঘটে যায়। কিন্তু এপথ ছেড়ে তিনি অন্য পথ ধরেন । (দূরদর্শী শায়খ আবু উছমানের দয়া ও স্নেহশীলতা প্ৰণিধানযোগ্য যে,) তিনি তার আপন পথটি ছেড়ে আবু আমুরের পেছনে ছুটলেন। আবু আমর আবার ভিন্ন পথ ধরলেন । আবু উছমানও ছুটলেন সে পথেই ৷ এমনিভাবে তার পেছনে তিনি লেগেই রইলেন । পরিশেষে তিনি আবু আমরকে ধরে ফেললেন এবং বললেন “প্রিয় বৎস! তুমি এমন ব্যক্তির সাহচার্য আদৌ গ্রহণ করো না, যে তোমাকে শুধু তোমার সুপথে থাকাকালীনই সময়েই মহব্বত করে। খুব লক্ষ্য করো যে, আবু উছমানের সাহচার্যের প্রকৃত উপকারিতা তো এমন অবস্থায়ই প্রকাশ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।