আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

২০ রূহে তাসাওউফ নিজের নাফসের পক্ষে ঝগড়ায় লিপ্ত হওয়ার নিন্দা $ হযরত আবুল হুসাইন বন্দ ইবনুল হুসাইন শীরাযী (মৃত-৩৫৩হিঃ) বলেন, তোমরা স্বীয় নাফসের অনুকুলে ঝগড়া করো না, কেননা তোমাদের নফস আসলে তোমাদের মালিকানাধীন নয়। (বরঞ্চ এর প্রকৃত মালিক আল্লাহ্‌ তা'আলা ।) তাহলে তোমাদের জন্য সমীচীন এটি হবে, নফসের মালিকের জন্যে এ ঝগড়া ছেড়ে দাও । এতে যাবতীয় সে সব আলোচনা ও বির্তকের কথাগুলোও এসে গেছে যা স্বীয় সাহায্যাৰ্থে করা হয়ে থাকে। এতে দ্বীনের স্বার্থে বিতর্কে লিপ্ত হওয়া থেকে নিষেধ করা হয় নাই । সময়ের দায়িত্ববোধ সম্পর্কে $ বর্ণিত আছে যে, ফকীরদের নিজের অতীত এবং ভবিষ্যতের চিন্তা থাকে না। বরং তাদের চিন্তা শুধু বর্তমানের অবস্থা নিয়ে যে, এ মহূর্তে আমাকে এ সময় কি করা উচিৎ ? আরো বর্ণিত আছে যে, অতীতের সময় নষ্ট হওয়ার চিন্তায় মনোনিবেশ করা পুনরায় আরেকটি সময় নষ্ট করারই নামান্তর । চিন্তা এই নিয়ে করা চাই যে, এ মুহূর্তে আমার করণীয় কি? আলোচ্য ভাবটুকু আমি একটি হিন্দী কবিতার ছন্দে ব্যক্ত করেছি ~ Ut US Sey 2S Jb Sls - Sf rth PE AN SS do S22 “অতীত ও ভবিষ্যতের চিন্তায় কেবল বর্তমানই বিনষ্ট হয়, বস্তুতঃ বর্তমানকে সুন্দর ও পরিমার্জিত করার মধ্যেই অতীত ভুলের সংশোধন নিহিত রয়েছে।” দার্শনিক কবি রুমীর কবিতা ছন্দেও এ মর্মই ধ্বনিত হয়েছে। cli nm ims 2 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।