রূহে তাসাওউফ ১৯ উদারতা সরলতা প্রদর্শন করা আর নিজের ব্যাপারে কঠোরতা অবলম্বন করা । কেননা, অপরের প্রতি উদারতা দেখানো শরীয়তের আনুগত্য । আর নিজের নফস, তথা' প্রবৃত্তিকে কঠোর ভাবে শাসন করা তাকোয়ার নির্দেশ । গুনাহ্, ও নেকীর প্রতিক্রিয়া ৪ হযরত আবুল হাসান আলী মুহসম্মাদ মুযাইয়্যেন (মৃত-৩২৮হিঃ) বলেন, এক গুনাহ্র পর দ্বিতীয় গুনাহ্টি যে মানুষ হতে সংগঠিত হয়, তা পূর্ববর্তী গুনাহ্রই তাৎক্ষণিক নগদ প্রতিফল ৷ অনুরূপ একটি নেক কাজের পর অপর আরেকটি নেককাজের যে ভাগ্য হয়, তাও পূর্ববর্তী নেক কাজের তাৎক্ষণিক ও নগদ প্রতিদান । মুশাহাদাহ্ (অৰ্ন্তুদৰ্শন) এবং লজ্জতের (স্বাদ) মাঝখানে অসামঞ্জস্যতা $ হযরত আবুল আব্বাস সাইয়ারী (রঃ) (মৃত- ৩৪৩ হিঃ) বলেন, কোন বিবেকবান ব্যক্তি বিবেক থাকাকালীন অবস্থায় আল্লাহর মুশাহদাহ বা অর্ন্তদর্শন লাভের সময় লজ্জত বা স্বাদ লাভের অনুভূতি হতে পারে না। কেননা আল্লাহর প্রতি আত্মিক দর্শন বা মুশাহাদা লাভের সময় হচ্ছে স্বীয় নফসকে ফানা তথা বিলোপ করার সময় । তখন তো কোন প্রকার স্বাদের অবকাশই থাকে না। উপরোক্ত কথার অর্থ হচ্ছে প্রবৃত্তিকেন্দ্রিক স্বভাব জনিত স্বাদ । যা চারধাতুর অনুমিশ্রণের ফলশ্রুতির উপর নির্ভর করে। এখানে রুহানী স্বাদ বা লজ্জত উদ্দেশ্য নয়। নিম্নোক্ত হাদীসের আলোকে তার যথার্থতা নির্ণিত করা সম্ভব । যেমন পবিত্র হাদীস শরীফে বর্ণিত রয়েছে- AL ILLES GP LLG আমার চোখের শীতলতা নামাজের মধ্যে নিহিত । (আল হাদীছ ৷) উল্লেখিত উক্তি দ্বারা লজ্জত বা আত্মতৃপ্তির সন্ধানীদেরকে শায়খ (রঃ) সতর্কতা প্রদর্শন করতে চেয়ছেন যে, তারা যেন এমন বিষয়ের পানে ছুটে না যায়। যা মূল উদ্দেশ্যের অন্তর্ভুক্ত নহে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।