আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

১৮ রূহে তাসাওউফ তাকব্বুরী এবং অহংকার । আহ্‌লে হাল আল্লাহ্‌ ওয়ালাগণ এটি কলবের দ্বারা অনুধান করে থাকেন তীদের বেলায় উল্লেখিত বিশ্লেষণের প্রয়োজন নেই ৷ তবে নফস নিকৃষ্ট হলে কর্মও তেমনটি হওয়া অনিবার্য নয়। অবশ্য ব্যক্তির ঈমানী অবস্থা ফেরাউনের কুফুরী বিশ্বাস হতে নিশ্চিতই শ্রেষ্ঠতর বিবেচিত । (হযরত থানবী (রঃ) এমনই বলেছেন। বিনয়-নম্রতা অর্জনের তরীকা £ঃ হযরত হামদুন (রাহঃ) আরো বলেন, যে ব্যক্তি অতীত বুযুর্গগণের অবস্থার দিকে দৃষ্টি নিবদ্ধ করবে, তার স্বীয় ক্রটি এবং আল্লাহ্র খাস বান্দাদের থেকে পেছনে থাকাটা অনায়াসে অনুভূতঃ হয়ে যাবে। অপ্রাপ্ত বয়ঙ্ক (সুশ্বী) বালকদের দিকে নজর দেয়ার অশুভ পরিণতি $ হযরত যন্নুন মিসরী (রাহঃ)-সহ আরো কতিপয় শীর্ষস্থানীয় আওলিয়ার সুহবত অর্জনকারী মনীষী হযরত ইবনে জালা (রাহঃ) বলেন, একদা আমি আমার শায়খের সাথে পথ চলছিলাম ৷ হঠাৎ আমার দৃষ্টি পড়ে গেল একটি সুশ্রী বালকের প্রতি । সাথে সাথে আমি আমার শায়খের খেদমতে আরয করলাম, হযরত! এ ধারণা কি কখনো যুক্তিযুক্ত হতে পারে ? এহেন রূপ ও শ্রীর অধিকারী বালকটিকে আল্লাহ্‌ পাক আযাব দেবেন ? শায়খ বললেন, তুমি কি ছেলেটিকে (অন্য মন নিয়ে) দেখেছো? যদি ব্যাপারটি এমনই হয়, তবে তোমাকে এর পরিণতি ভুগতে হবে অবশ্যই । ইবনে জালা (রাহঃ) বলেন, এ ঘটনার বিশ বছর পর প্রতিক্রিয়াটি প্রকাশ পেল । আমি কোরান বিলকুল ভুলে গেলাম । ফায়দা £ উপরোক্ত প্রতিক্রিয়া স্বেচ্ছায় দৃষ্টি দেয়ার কারণে প্রকাশ পেয়েছে। স্বীয় কর্মে সরলতা ও কঠোরতা একত্রিতকরণ ঃ হযরত রুয়াইম ইবনে আহ্‌মদ (মৃত -৩০৩) বলেন, তত্ববিদগণের প্রজ্ঞার দাবী হচ্ছে, কাজ-কারবার ও মুয়ামালায় স্বীয় ভাইদের বেলায় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।