১৭০ রূহে তাসাওউফ ও শোভনীয়। কেননা, মুরীদ তার পীর বা শায়খের কথাকে যাবত সত্য বলে আকুণ্ঠ বিশ্বাস করতে না পারবে, তার কামীয়াবীর আশা করা যেতে পারে না। যখন তোমরা কোন পীর সাহেবকে দেখবে তিনি তীর মুরীদকে স্বাধীন ছেড়ে দিয়েছেন, যদ্দরুন মুরীদ তার শায়খের উক্তির বিপক্ষে নকলী ও আক্লী যুক্তি পেশ করে। আর শায়খ তাকে এ ব্যাপারে কিছুই বলছেন না বা বিরত রাখছেন না, তাহলে ভেবে নেবে যে, এ পীর সাহেব তার তারবীয়াতের দায়িত্বে খিয়ানত করে যাচ্ছেন । কারণ মুরীদ স্বীয় মুশাহদাহ ছাড়া অন্য কোন যুক্তিতে কথা রাখা অনুচিত বৈ কিছুই নয়। এখনো মুরীদের এ যোগ্যতা আসেনি যে, বিপক্ষে কথা রাখতে পারে কাজেই তার জন্য চুপ থাকাই উত্তম । এ জাতীয় ব্যাপারে রায় বা যুক্তিগত স্বতন্ত্র চিন্তা রাখা একান্ত বর্জনীয় । অর্থাৎ যুক্তি-প্রমাণের চিন্তা করা নিতান্তই পরিত্যজ্য এটা বরং স্বীয় ধ্বংসকে টেনে আনে, দূরত্বের আবরণকে বৃদ্ধি করে এবং আল্লাহ পাকের সানিধ্য থেকে বঞ্চনার পথ উন্মুক্ত করে দেয়। শায়খের জন্য এটি-ই উত্তম হবে যখন তিনি কোন মুরীদকে দেখবেন, সে যুক্তি-প্রমাণে স্বীয় বিবেক-বুদ্ধিকে ব্যবহার করতে আগ্রহী আর শায়খের বাতলানো বিষয়ের দিকে লক্ষ্য দিচ্ছেন। তাহলে এমন মুরীদকে নিজের মজলিস কিংবা খানকাহ, হতে বের করে দেয়া উচিত । কারণ তার কারণে অন্য মুরীদদের ক্ষতি হওয়ার আশংকা আছে । তার নিজের তো কামিয়াবী নাই ৷ যেহেতু মুরীদগণ হচ্ছে নববধু এবং হুরগণের তুল্য । তারা আবদ্ধ আছে শিবিরে। হিফাজত করে যাচ্ছে স্বীয় দৃষ্টিকে হরেক দৃশ্য ও মজলিশ হতে ৷ তাই তাদের শায়খ যে দৃশ্যের দিকে তাদেরকে নিয়ে যাবেন সে দিকেই তাদের দৃষ্টিকে সীমাবদ্ধ রাখা আবশ্যক ৷ শায়খকে একথা স্মরণ রাখতে হবে, কোন মুরীদের অন্তরে তার গুরুত্ব ও মহত্ব সম্পর্কে ভাটা পড়তে দেখলে তিনি এ জাতীয় মুরীদকে স্বীয় তারবীয়াতের ছায়াতল থেকে শাসন করার মাধ্যমে বের করে দেয়া বাঞ্চনীয় । কারণ সে সর্বাপেক্ষা বড় দুশমন যথা কবি বলেন- SDMA Sl + HII So “শক্ৰ হতে বাচো মাত্র একবার, মিত্র হতে সতর্ক হও কিন্তু হজার বার” www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।