আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কহে তাসাওউফ ১৬৯ ৫ নং শর্ত ৪ পীর বা শায়খ হওয়ার পথে এটিও একটি শর্ত যে খাঁটী দ্বীনদার পীরের ইজাযাত ও অনুমতি প্রদত্ত হওয়ার পর মুরীদ করানোর দায়িত্ব নেয়া এবং করা; নতুবা নয় কিংবা আল্লাহ পাকের পক্ষ থেকে বরং তার উপর ইলহাম করে দেয়া । (১) আর পূর্ব থেকেই তার সা’থ আল্লাহ পাকের এ আচরণ চলে আসছে যে, কোন শায়খ বা পীরের মাধ্যম ছাড়াই তার তারবীয়াত ও শুদ্ধিকরণের কাজ চলে আসছে। ৬ নং শর্ত ৪ পীর বা শায়খ হওয়ার অপর শর্ত এই যে, তার মধ্যে এ স্বভাব আসতে হবে যে, কোন কালাম বা কথা রাখার সময় কেউ ঝগড়া বা বিতর্ক ওঠাতে চইলে সে ক্ষেত্রে কথা বন্ধ করে দিবে। এ জন্যই হযরত য়ায়ে কিরাম ঝগড়াকারীদের সঙ্গে কথা বলতেন না । কারণ, তাদের ইলম কখনো বাক-বিতস্ডা সহ্য করে না। কেননা তাঁদের এ ইলম মুহাম্মাদুর রসুলুল্লাহ (সঃ)-এ রেখে যাওয়া উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত । অথচ হযরত (সঃ) এ সামনে কোন বিষয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার উপক্রম হলে তিনি এরশাদ করতেনঃ নবীর সামনে বিতর্কে লিপ্ত হওয়া সমীচীন নয়। এ রহস্য হচ্ছে এই, আল্লাহ্‌ পাকের মা'রিফাত এবং ইলাহী বাণীসমূহের সৃক্ষ্মতা অনেকাংশেই আকল ও যুক্তির ধরাছঁয়ার উর্ধ্বে অর্থাৎ বুদ্ধি -বিবেক তার প্রক্রিয়া ও যুক্তিকতা দ্বারা ওগুলোকে আয়ত্ব আনতে অপারগ হয়ে পড়ে৷ যদিও এ বুদ্ধির মধ্যে উপলদ্ধি করার মত খোদা প্রদত্ত যোগ্যতা ও প্রতিভা সঞ্চিত থাকে। সুতরাং যুক্তি-তর্ক যখন এক্ষেত্রে অনেকাংশেই অকেজো বলে প্রতীয়মান হল, তাই একটি মাত্র মাধ্যম ‘কাশফ ছাড়া তা হাসিল করার আর কোনটি বা অবশিষ্ট নেই । একথা স্বতঃসিদ্ধ যে, মুশাহাদাহর মাধ্যমে কেউ কোন উক্তি করলে শ্রোতার পক্ষে তাতে প্রতিবাদ বা বিতর্ক করা সঙ্গত আচরণ হতে পারে না । বরং তরীকতের নিয়মানুসারে এমতবস্থায় দুইটির যে কোন একটি কাজ অনিবার্য হয়ে পড়ে। সে ব্যক্তি কাশফ হাসিলকারী পীর সাহেবের মুরীদ হলে মনে প্রাণে তাস্দীক তথা সত্যরূপে বিশ্বাস করা তার জন্য ওয়াজিব । আর যদি মুরীদ না হয় তা হলে শুধু তাসলীম তথা মৌখিক স্বীকৃতি দেয়া ওয়াজিব ৷ তাসলীম করার অর্থ হচ্ছে, মনে প্রাণে কথাটি মানার মত যদি না-ই হয়, তাহলে কমপক্ষে তা নিয়ে বিতর্ক পরিহার করা । বরং সেখানে নীরবতা অবলম্বন তার করণীয় ঢাকা £৪ (১) হযরত কুদ্দিসা সিরর্হ বলেন, ইলহামের দাবী করলেই যথে হবে না । তার সমসাময়িক আল্লাহ ওয়ালাগণ এ ইলাহামকে মেনে নিতে হবে কিছু । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।