১৬৮ রূহে তাসাওউফ এবং আত্মনিবেদনের ৷ এ পথে নম্রতা বা কোমলতার কোন সুযোগ নাই । কেননা, উদারতা প্রদর্শন সাধারণের ব্যাপারে প্রযোজ্য হয়। বিশিষ্টদের ব্যপারে নয়। সাধারণ জনের তো এটুকুই যথেষ্ট যে, তাদের জন্য মুসলিম ও মুমিন নামটুকু কেবল এসে যাক । তারা কেবল আল্লার দেয়া ফরযটুকু আদায় করাই যথেষ্ট ও নিজেকে ধন্য মনে করে। আর যে ব্যক্তি উচ্চ মর্যাদার সন্ধানী হয়ে সর্বসাধারণে স্তর অতিক্রম করতে আগ্রহী, তার জন্য আশ্যক হল, সে জিনিস হাসিল করতে ত্যাগ তিতীক্ষা বরণ করে নেয়া (১) আর যে ব্যক্তি গলায় মুক্তার মালা দেখতে চায়, তার জন্য করণীয় হবে সমুদ্রের তলদেশের যতসব অন্ধকার ও ঘোর কালিমা আছে, ওগুলোকে স্বতঃক্ষুর্তভাবে মেনে নেয়া । আর তারই সাথে জীবনাত্মা তথা শ্বাস-প্রশাসে গতিধারাকে সচল করে দেয়া । এর দ্বারা আমাদের আলোচ্য দাবীটুকু যুক্তিযুক্ত বলে প্রমাণিত হল। আমাদের ইমাম আবু হানিফা মুদায়্যান বলেছেন, মুরীদগণের আবার বিরতি রুখছত এবং বিশ্রামের সুযোগ কোথায়, আল্লাহ পাকের নিমোক্ত ইরশাদ লক্ষণীয় - - UES ALT CS LS Hy “যারা আমার লুকুম পালনে ত্যাগ স্বীকার করেছ, তাদের সরল সঠিক পথের দিশা অবশ্যই দিয়ে থাকি ।” এখন তোমারা ভেবে দেখতে পার তোমরা কোথায় পড়ে আছ। সুতরাং মুজাহাদাহ বা সংযম ছাড়া সঠিক পথ পাওয়া যাবে না। সুতরাং তোমরা বিরামহীনভাবে স্বীয় গতিপথে চলতে থাকতে হবে। এপথ অতিক্রম করা তোমাদের জন্য ভ্রমণ বিশেষ । অথচ সফর বা ভ্রমণ শাস্তি যে খন্ততুল্য তা অনস্বীকার্য । কেননা মুসাফির তার সফরে সাধারণতঃ একটি কষ্ট পেরিয়ে আর একটি কষ্টের দিকে ধাবিত হয়ে থাকে । তা হলে আর শাস্তি ও বিরামে ফায়দা কি ? টাকা £ (১) এটি ছিল সে কালের সুলুকের নবযাত্রীদের অবস্থা । আজকাল তো ফরযের পরিশ্রম, যা তেমন কষ্টের কিছু নয় -বরদাশত করতেও রাজী নয় । এ ব্যাপারেও শায়খের শাসনকে কষ্টকর মনে করা হয় । যার ফলশ্রচ্তিতে ফরযঙলো তারা বাহ্যতঃ আদায় করছে । তাও অত্তরাত্মা নিয়ে নয় । আর এতেই তারা ফরয সীমিত মন করে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।