আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ১৬৫ আর মুরীদের কর্তব্য হল সে তার দায়িত্ব যথাযথভাবে আদায় করবে। একথা ধর্তব্য যে, কারো পীর কিংবা সংশোধনকারী হওয়াই জীবনের উদ্দেশ্য নয়। কেননা, শায়খ নিজেও এঁ দরজা ও নৈকটোযের সন্ধানী, তার অর্জিত হয়নি। কারণ আল্লাহ পাক নবী (সঃ) কে ইরশাদ করেন- bls (S215, “হে নবী আপনি দোয়া করুন -হে আমার পরওয়ারদেগার আমার ইলম বাড়িয়ে দিন । ” এ জন্যই শায়খ এবং উত্তাদের এ জ্ঞান অবশ্যই থাকতে হবে যে, অন্তরে আগত ও জাখত জিনিসের কোনটি নাফস ও শয়তান থেকে চক্রান্ত স্বরূপ আসছে আর কোনটির উদ্ভব আসমানী ও ইলাহী সূত্রে ? মূল অনুবাদক হযরত মুফতি শফী সাহেব (রহঃ) বলেন, উপরোক্ত বাণীর তাফসীল হচ্ছে, হাদীসে নবী করীম (সঃ) এরশাদ করেছেন, “প্রতিটি মানুষের কূলবে নিয়োজিত রয়েছে একটি শয়তান এবং একজন ফেরেশতা সুতরাং কুলবে যে নতুন কথা ও খেয়ালের উদ্ভব হয়, তা কখনো শয়তানের পক্ষ হতে আর কখনো ফেরেশতার পক্ষ হতে উদ্ভব হয়ে থাকে । মুসলিম শরীফ । এটিকেই “শায়তানী ও রাব্বনী খাতরাত ” দ্বারা চিহ্নিত করা হয়েছে। সারকথা এই যে, শায়খ যিনি হবেন, তাকে এ উদ্ভাবিত বস্তুদ্ধয়ের মাঝখানে তারতম্য করার অনুধাবন ক্ষমতা অবশ্যই রাখতে হবে। অর্থাৎ এ ধারণা ও খেয়ালের আসল উৎস কোথায় বা কি? এটুকু তাঁকে আবশ্যিক রূপে জানতে হবে। আর শায়খকে জানতে হবে, এসব আগত ও জাগ্রত খেয়াল -~এর বাহ্যিক নিরামক কি? এগুলোর মধ্যে কি কি দোষ-ক্রুটি রয়েছে তা সম্পর্কে তাকে পুরোপুরি ওয়াকিফহাল থাকতে হবে। নাফস ও শয়তানের পক্ষ হতে আগত মনের ধারণা ও খেয়াল তো স্বভাবগতভাবেই সরাসরি অনুমেয় । কিন্তু কখনো কখনো আসমানী ও রাব্বানী তরফ থেকে আগত বস্তুর মধ্যেও বিভিন্ন আনুষঙ্গিকতার কারণে নানাবিধ ব্যাধির মিশ্রণ ঘটে । শায়খের আসনে অধিষ্ঠিত ব্যক্তিত্বকে এ সবগুলো সম্পর্কেই জ্ঞাত থাকা একান্ত আবশ্যক ৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।