র্লহে তাসাওউফ ১৬৩ আকাবিরিনদের উক্তি প্রণিধানযোগ্য মনে করি। “যার কোন শায়খ বা উস্তাদ থাকবে না, তার শায়খ হবে শয়তান ।” (৩) নবী (সঃ) -এর উত্তাদ হযরত জিবরাঈল (আঃ) ৷ আল্লামা হারবী (রহঃ) এ তথ্য স্বীয় গ্রন্থ 'দারাজাতুতৃতায়িবীন ' এ বর্ণনা করেছেন। আর এই রেওয়ায়েত আল্লামা শায়খ শরীফ জামালুদ্দীন ইউনুস ইবনে ইয়াহ ইয়া থেকে ৫৯৯ হিজরীতে বায়তুল্লাহ শরীফের ‘রুকনে য়ামানী'-এর সামনে আমার হাসিল হয়েছে । যেটি তিনি আমার কাছে স্বতন্র এক সনদের মাধ্যমে বর্ণনা করেছেন। সে হাদীস হচ্ছে, আল্লাহ পাক এক ফেরেশতা কে নবী করীম (সঃ)-এর কাছে প্রেরণ করলেন । হযরত জিবরাঈল (আঃ) নবী (সঃ) এর কাছে পুর্বেই গমণাগমণ করতেন। সে ফেরেশেতা নবী (সঃ) কে সম্বোধন করে বলেন, হে মুহাম্মদ (সঃ)! আল্লাহ পাক আপনাকে দুইটি পথের যে কোন একটি গ্রহণ করার অধিকার প্রদান করেছেন । আপনি যদি চান আবদ বা দাসসুলভ নবী হতে, তাও পারেন। আর যদি সম্রাট সুলভ নবী হতে, তাও হতে পারেন। অর্থাৎ আপনি নবী তো থাকবেনই, সাথে সাথে সম্রাটও থাকতে পারেন । হযরত জিবরাঈল (আঃ) নবী (সঃ)-কে ইঙ্গিতে বললেন আপনি বিনয় ও নম্ৃতার পথ অবলম্বন করুন । যদ্দরুন নবী (সঃ) উওর করলেন, আমি দাসসুলভ নবী হতে ইচ্ছুক । এ হাদীসখানার অবতারণা দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে, হযরত জিবরাঈল (আঃ) যে নবী (সঃ) কে তালীম দিয়েছেন তা প্রমাণ করা । আর এটিও সাব্যস্ত করা, জিবরাইল আমীন যেটিকে প্রধান্য দিয়েছেন এবং পছন্দ করেছেন, নবী (সঃ)ও সেটিই পছন্দ করলেন। সুতরাং আলোচ্য হাদীসের হযরত জিবরাঈল (আঃ) ও একজন শিক্ষাদাতা শায়খের আসনে অধিষ্ঠিত । আর নবী (সঃ) ছিলেন একজন অধ্যয়নকারীর আসনে আসীন । অনুবাদক হযরত মুফতী শফী সাহেব (রহঃ) বলেন, এখানে কারো এ প্রশ্ন আসা যুক্তিযুক্ত হবে না যে, হযরত জিবরাঈল আমীন সৃষ্টির শ্রেষ্ঠ নবী (সঃ) হতেও উত্তম; যা মুসলামানদের আকীদা বিশ্বাসের পরিপন্থী । কেননা নবী (সঃ)-এর প্রকৃত তালীমদাতা ও আদব প্রদাতা স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু । হযরত জিবরাঈল (আঃ) হচ্ছেন মাধ্যম ও দূত বিশেষ৷ কা ৪ (৩) উপরোক্ত বাণীকে অনেকে -ই হাদীস হিসেবে মনে করে থাকেন কিছু হযরত শায়খ তার তাহ্কীক ও তততৃক্জানকে এ ব্যাপারে যথাযথ সন্যহার করেছেন । তিনি এটিকে হাদীস বলেননি । বরং তিনি মাশায়িখদের উক্তি হিসেবে চিঞ্রিত করেছেন । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।