১৬ রূহে তাসাওউফ lS Ij GLE HAG SG iS + AHS Fm OS 33 Cd Ll হাসি-কান্না প্রেমিক কুলের অন্যত্ৰ হতে উৎসারিত, রাত্রি ভরে গায় তারা গান প্রভাতে কিন্তু কান্নারত । মুরীদের অবস্থা £ হযরত আবুল হাসান ইবনে সাইগ (মৃত-৩৩০হিঃ) -এর খিদমতে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করে ছিল যে, মুরীদের অবস্থা কেমনটি হওয়া চাই? তিনি বললেন ঃ মুরীদের অবস্থা এমন হওয়া চাই যেমন হয়ে ছিল তবুকের যুদ্ধ হতে'বিরত (তিনজন সাহাবীর ৷ তাদের সম্পর্কে আল্লাহ্ পাকের বাণী- সু-প্রশস্ত হওয়া সত্ত্বেও যমীন তাদের উপর সংকীর্ণ হয়ে পড়ে ছিল। এর অর্থ হচ্ছে, আখিরাতের চিন্তায় কোন মুহুর্তেই স্বস্তি না আসা । সব সময় চিন্তাযুক্ত মনে কাল যাপন করা এবং দেহ-মন, ভিতর-বাহির কোন দিকেরই শান্তি না থাকা । শায়খদের থেকে ফায়েয হাসিলের নিয়ম $ হযরত মুমশাদ দীনুরী (রঃ) (মৃত-২৯৯হিঃ) বলেন, আমি নিজেকে একমাত্র এ অবস্থায় রেখে শায়খের খেদমতে হাজির হয়েছি, যখন কল্বকে অন্য সব অবস্থা থেকে শূন্য করতে সক্ষম হয়েছি । একমাত্র তার সাক্ষাৎ ও বাণী দ্বারা স্বীয় কল্বে ফায়েয লাভের প্রত্যাশী হয়ে হাজির হয়েছি। আর তার কারণ হচ্ছে, যে ব্যক্তি কোন শায়খের কাছে নিজস্ব অবস্থাতেই চলে যায়, তখন শায়খের মোলাকাত ও সাহচর্য এবং তাঁর বাণীর বরকত বন্ধ হয়ে যায় । অর্থাৎ, তখন তার নিজস্ব কোন গুণের দিকে দৃষ্টি দেয়া চাই না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।