রূহে তাসাওউফ ১৫৩ গ্রন্থকার হযরত থানবী (রহঃ) বলেন উপরোক্ত কথার যৌক্তিকতা হচ্ছে, কাশ্ফ চুড়ান্ত ও নিশ্চিন্ত হতে পারে না। কিন্তু তার ভয় প্রতিশ্রুতির প্রতি অনিশ্চয়তার কারণে নয়। বরং আল্লাহর প্রতি আতংক বোধ এবং মহানত্বের কারণে হয়। আর তা হচ্ছে খোদা প্রদত্ত বিবেচ্য জিনিস । অনুধাবনের জন্য যুক্তি প্রমাণই যথেষ্ট নয়। আল্লাহর কাছে দোয়া করা সুন্নাত, কবুল হওয়া প্রধান লক্ষ্য নয় আল্লামা শা’রানী (রহঃ) বলেন, আমি আমার শায়খকে একথা বলতে শুনেছি যে, এমনটি কখনো করো না যে, তাক্দীরের উপর ভরসা করে দোয়া করাটা ছেড়ে দেবে। দোয়া একটি ইবাদত এবং তা সুন্নত । চাই তা কবুল হোক আর চাই না হোক । খুবই চিন্তা করে বুঝে নিন। যুহ্দ বা দুনিয়ার প্রতি অনীহা প্রদর্শনের ক্ষেত্র হযরত শা'রানী (রহঃ) বলেন, আমি শায়খের নিকট থেকে একথা শুনেছি, যুহ্দ বা দুনিয়ার প্রতি অনীহা ভাবাপন্ন হওয়ার অর্থ-মাল ও দৌলতের দিকে আস্তরিক আকর্ষণ না হওয়া । এর অর্থ এই নয় যে, একবারেই মাল থাকবে না । কেননা নফসের আকর্ষণ মালের দিকে-এই জন্য হয় যে, এর দ্বারা নফসে প্রয়োজনীয়তা ও চাহিদা পূরণ হয়। তা না হলে দৌলত আকর্ষণীয় হওয়ার কিছু ছিল না। কেননা তা তো পাথর ইত্যাদি বিশেষ । আর যদি স্বয়ং মালেই যুহৃদ হত, তাহলে এমাল হাতে রাখার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হত। অথচ শরীয়ত আমাদেরকে এতে বাধা দেয়নি । শায়খের সাথে সূক্ষ্ম আদব রক্ষা করা আল্লামা শা'রানী (রহঃ) বলেন, আমি আমার শায়খের এ বাণী শ্রবণ করেছি, তিনি বলতেন, মুরীদ তার শায়খকে এ ফরমায়েশ করা যে “আমাকে একটু স্বরণে রাখুন” আদবের পরিপন্থী । আমি আবেদন করলাম, এখানে কি আছে? তিনি বললেন, এতে শায়খের দ্বারা খিদমত নেয়া হচ্ছে। এতে আরো অভিযোগ ও রয়েছে যে, এ শায়খ যেন দরখাস্ত করা ছাড়া এদের দিকে দৃষ্টিই দেন না। আর শায়খকে এ নির্দেশ দেয়াটা উত্তম ছেড়ে অধমকে ধরারই নামাস্তর। এটা আল্লাহর ধ্যানকে ছেড়ে সৃষ্টি ELA Les PS ELLE oo সে তার শায়খের খিদমতে আত্মনিয়োগ করবে । আর আল্লাহ পাকেই তার ওলীদের অন্তরে অবগতি রয়েছে। যখন তার সম্পর্কে মুরীদ তার ওলীর অন্তরে সে মুরীদের মহব্বত দেখবেন, তখন সেসব প্রয়োজনীয়তা সম্পর্কে মুদীদ তার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।