রূহে তাসাওউফ ১৫ লাগলেন, তিনি বধীর, তিনি যেন কানে শুনেন না । মহিলাকে বললেন একটু জোরে বল, কি বলতে চাচ্ছ? মহিলা যখন দেখল, তিন বধীর, তাই সে আওয়াজ শুনতে পাননি । তখন তার লজ্জার গ্রানিটুকু বিদূরীত হয়ে যায়। এর পর হতে এই বুযুর্গের নাম ‘হাতিম আসম’ (বধীর হাতিম) হিসেবে প্রসিদ্ধ হয়ে পড়ে৷ ‘সামা’ বা ধৰ্মীয় সঙ্গীতের আসক্তি ৪ হিজরী তৃতীয় শতাব্দীর একজন খ্যতিমান সুফী ছিলেন হযরত আবু হাফ্স (রঃ) । তিনি বলেন, যখন তুমি কোন মুরীদকে দেখবে যে, সে সামার আগ্রহ পোষণ করে তখন জেনে রাখবে তার মধ্যে এখনো বাতুলতা ও মুর্খতার অংশ অবশিষ্ট রয়ে গেছে। আনন্দ ও নিরানন্দের যথার্থ উপকরণ ঃ প্রসিদ্ধ মুহাদ্দিস ইউসুফ ইবনে আসবাত (রঃ)- এর বিশিষ্ট শাগরিদ ইবনে হাবীক বলেন, কিয়ামতের দিনে যে বস্তু তোমাকে ক্ষতিগ্রস্ত করতে অক্ষম, উহা ব্যতীত অন্য বস্তুতে সন্তুষ্ট হয়ো না। কেননা সুখ-দুঃখে এবং আনন্দ ও নিরানন্দে সে বস্তুই বিবেচনাযোগ্য যা অটুট ও চিরস্থায়ী । পার্থিব দুনিয়ার শান্তি যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি এর অশান্তিও ধর্তব্য নয় । যেমন কবির ভাষায় ৪ Sl lyr i SO ULE অর্থাৎ, এটি যেমনি ক্ষণস্থায়ী, ওটিও তেমনি, টিকে থাকার নয়। এই জন্যই তো আওলীয়াগণের সুখ ও বেদনা একমাত্র আখিরাত কেন্দ্রিক হয়ে থাকে। যেমন কবি বলেন ঃ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।