আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ কহে তাসাওউফ “ নিজের ভাগ্যে গুনাহ লিপিবদ্ধ রয়েছে” মর্মে কারো অন্তরে কাশফ হয়ে গেলে সে ব্যক্তির হুকুম আল্লামা শা’রানী (রহঃ) বলেন , আমি আমার শায়খ আলী খাওয়াযের খিদমতে আরজ করেছি ,এ ব্যক্তির করণীয় কি হবে। আল্লাহ পাক যাকে ভবিষ্যতে কর্ম সম্পর্কে অবগতি দিয়েছেন এবং সে নিয়মিত অবগতি মুতাবিক বাস্তবে তা ঘটতে দেখছে । তার জন্য কি জায়েয হবে সে আগাম কর্মে অগ্রসর হয়ে শীঘ্রই তার থেকে পরিত্রাণ লাভ করা । তাহলে কু-কর্মের কু-আক্তি দৃষ্টি হতে বিদূরীত হয়ে যাবে। নাকি তার সবর করা চাই ? হযরত আলী খাওয়ায় (রহঃ) বলেন, কোন বান্দাহর জন্য কু-কর্মে অগ্রসর হওয়া জায়েয হবে না । বরং তার সবর করাই উচিত৷ যখন আল্লাহ পাক কোন বান্দাহার উপর কোন সিদ্ধান্ত প্রয়োগ করার ইচ্ছা করেন,তখন তার বিবেক বুদ্ধি ছিনিয়ে নিয়ে যান। আর অন্তর সে ব্যাপারে পরিলুপ্ত হয়ে যায়। অতঃপর সে গুনায় ধাবিত হয়ে যায়। তারপর তাকে ইস্তেগৃফারের হুকুম দেন সুতরাং যে ভালো কাজ করে শোকর এবং মন্দ কাজে লিপ্ত হওয়ার কারণে ইসতিগফার করা প্রয়াস পায়। সে মোটামুটি হক আদায় করেছে৷ যা তার জন্য প্রয়োজন ছিল। এটুকু করলে নবী (সঃ)-এর অনুসারীদের অন্তর্ভুক্ত থাকবে। কেননা নবী (সঃ)-এর অণুসরণ ও অনুকরণের জন্য গুনাহ মোটেই প্রকাশ না পাওয়া শর্ত নয়। বরং শর্ত এতটুকু গুনায় স্থায়ী না হওয়া । বরং গুনাহ করে ফেললে বিলম্ব না করে তাৎক্ষণিক তাওবা করে নেয়া । পুনরায় আমি আবেদন করলাম আল্লাহপাক কোন বন্দাহকে তার অদৃষ্ট কর্ম সম্বন্ধে জানিয়ে দিলে এবং তা বাস্তবায়িত হতে দেখা গেলে এর মধ্যে লিপ্ত হওযার দরুন তত্টি কি? তিনি বললেন, কারো যদি এমনই হয় তাহলে মনে করতে হবে সে শরীয়েতের পরিপন্থী কাজে তাক্দীরের লিখন হিসেবে লিপ্ত হয়। প্রবৃত্তির মোহে স্বভাবের তাড়নায় ও হারাম কাজে বেপরোয়া হওয়ার কারণে নয়। তারপর আমি আবার আরয করলাম, তার জন্য সে কু-কর্ম মুবাহ হয়ে যাওয়া সম্ভব কি ? হযরত আলী খাওয়ায (রহঃ) উত্তরে বললেন, না এমন কাজ কখনো তার জন্য জায়েয হতে পারে না । কেননা গুনাহর নামটি তো আর দূর হয়ে যায় না। এর কয়েক লাইন আগে তিনি লিখেছেন এ ভাষ্যটির স্বপেক্ষে ইঙ্গিত এ হাদীস থেকেও পাওয়া যায়। যাতে আঁ হযরত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।