রূহে তাসাওউফ ১৪৭ স্বনির্ভরতা এবং বিরাগী হওয়ার সীমারেখা হযরত আলী খাওয়ায (রহঃ) স্বহ্দ বা বিরাগী হওয়ার সম্পর্কে এ প্রশ্নের জওয়াবে বলেন প্রকৃত যাহিদ যারা, তারা দুনিয়ার প্রতি মহব্বত এবং আসক্তি নিয়ে দৃষ্টি দেয় না। বরং অপরিহার্য জাগতিক উপাদান যা ছাড়া কাজ চলে না ওগুলোর সুষ্ঠু সমাধান ও তাদবীরের মিমিত্ত দৃষ্টি দোয় দুনিয়ার দিকে-অতএব, যে ব্যক্তি এ দাবী করবে, আমি একমাত্র খোদারই কারণে দুনিয়ার হতে স্বাধীন মুখাপেক্ষিতা মুক্ত, সে জাহিল ও চরম মুর্খ । কেননা, একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হয়ে অবশিষ্ট সবকিছু হতে বীন ও দ্নি্ভর হওয়া প্রকৃত অর্থে কোন সৃষ্টির পক্ষে আল্লাহরই অনুপম || সুতরাং এ কথাই প্রতীয়মান হল, সূফীয়ায়ে কিরামের উদ্দেশ্য “দুনিয়ার প্রতি বিরাগ হওয়া” দ্বারা শুধু যে, অন্তর মুক্ত থাকা এবং প্রয়োজনের অতিরিক্ত দুনিয়াকে হাসিল করার পেছনে ন্যাস্ত ও ব্যস্ত না হওয়া ৷ পুনরায় আমি আবেদন করলাম, ‘যুহৃদ’' এর স্থানে একনিষ্ঠতার নিদর্শন কি ? উত্তর দিলেন, যুহ্দে একনিষ্ঠতার নিদর্শন হচ্ছে, বান্দা স্বীয় হাতে বর্তমান বসজ্তুটির চেয়ে আল্লাহ পাকের উপর ভরসা বেশী বেশী করা । তারপর আয়ত্তের বস্তুর উপর প্রজ্ঞামূলক হস্তক্ষেপ করা । তাতে অপব্যয় না করা এবং কার্পণ্যও না করা । কেননা, বান্দাহ স্বীয় অধিকৃত দ্রব্যে আল্লাহ পাকের পবিত্র দু'টি নাম মু’তী (দাতা) এবং মা'নী (বাধাপ্রদানকারী) উভয়টির ব্যাপারেই তার পক্ষ হতে প্রতিনিধি । এজন্য বান্দাহর জন্য সমীচীন হবে- প্রয়োজনে বিরত এবং প্রয়োজনে খরচ করা । ফায়দা £$ অর্থাৎ আল্লাহ তা'আলার দু'টি গুণ রয়েছে। এ হিসেবে তিনি তার হিকমত ও প্রজ্ঞার নিরিখে কাউকে দান করেন, আবার কারো থেকে তা বিরত রাখেন । অনুরূপ মানুষ আল্লাহর প্রতিনিধি যেহেতু, তাই তার সে প্রতিনিধির দায়িত্ আদায় করা অপরিহার্য । অর্থাৎ, যেসব ক্ষেত্রে খরচ করা আল্লাহর কাছে নৈকট্যতার কারণ হবে সেখানে খরচ করা চাই । আর যেখানে খারচ করাটা নিষিদ্ধ সেখানে না করা চাই । মূল প্রণেতা হযরত থানবী (রহঃ) বলেন আলোচ্য বিষয়ে উপরোক্ত ব্যাখ্যাটিই সর্বোত্তম বলে মনে হয়। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।