তৃতীয় অধ্যায় ক্ষুধার্ত থাকার সীমারেখা তিনি বলেনঃ আমি হযরত খাওয়ায (রহঃ) - কে জিজ্ঞেস করলাম যে,সওমে বেসালে (অর্থাৎ অনবরত রোযা রাখা , দিবা -রাত্রি কিছুই পানাহার না করা) জায়েয আছে কি? তিনি উত্তর দিলেন, হ্যা জায়েয তবে এমন ব্যক্তির জন্য যে, এ পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, যখন সে রাতে শুইত যায় তখন আল্লাহার পক্ষ থেকে তাকে পানাহা করানো হয় (অর্থাৎ যার ক্ষুধা তৃষ্ণার জ্বালা রহিত করা হয়েছে। হুজুর (সঃ)-এর উত্তরাধিকার সূত্রে । কেননা, হু হুজুর (সঃ)-এর হালতে তাইয়্যেবার মধ্যে এরূপ উল্লেখ আছে । সুতরাং এহেন ব্যক্তিত জন্য সওমে বেসাল জায়েয ৷ কিন্তু এখানেও আরেকটি শর্ত আছে তাহা এই যে, সে ব্যক্তি ক্ষুধাজনিত কারণে নিজের মস্তিক শক্তিতে শারীরিকভাবে কোন প্রকার দূর্বলাতা অনুভাব করতে পারবে না আর যদি সে দূর্বলতা অনুভব করে তবে তার জন্য “সওমে বেসাল" জায়েয হবে না। এটা এ জন্যই, আল্লাহ তা'আলা আমাদের ইহলৌকক ও পারলৌকিক কল্যাণ সম্পর্কে সর্বিশেষ অবহিত । তিনি রোজদার জন্য সোবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়সীমা নির্ধারণ এজন্য করেছেন যে,তিনি জানেন এ চেয়ে অতিরিক্ত করলে শারীরিক ভাবে মানুষ দুর্বল হয়ে পড়বে । যার কারণে অনন্য গুরুত্বপূর্ণ কাজ আঞ্জামদিতে সক্ষম হবে না । আর যারা, কোন শায়খের অনুকরণ অনুসরন ব্যতীত অত্যধিক ইবাদতে মশগুল হয়ে যায় তারাই এ ধরণের দুর্বলতর শিকার হয়। অতঃপর আমি পুনরায় জিজ্ঞেস করলাম $ যদি “সওমে বেসাল” আল্লাহর ধ্যানে মগু থাকার দরুন কোন রূহানী শক্তি মনে হয়, সে গুলো তাকে পানাহর থেকে বিরত রাখে, তবে ইহা কি জায়েয ? উত্তরে তিনি বলেন, এমন ব্যক্তির হাল তার জন্যই রেখে দেয়া উচিত৷ অর্থাৎ এমন ব্যক্তির অবস্থা সম্পর্ক আলোচনা না করাই উচিত । কেননা, কোন কোন দরবেশ এমনও আছে যে, সে যদি পানাহার করে তবে সে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়ে এবং দুর্বল হয়ে যায়। আর যদি ক্ষুধার্ত থাকে তবে পেট পূর্ণ থাকে ও স্বাস্থ্য সবল থাকে। যেমন-আমরা ইবনে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।