১৪৪ রূহে তাসাওউফ বেহেশত, আলমে তাকবিনিয়া ইত্যাদি ।) এই ভয়ে যে, নফস আলমে মালাকুতে বিভিন্ন প্রকার আশ্চর্যপূর্ণ ও তার্ত্যপুর্ণ বিষয়াদি দেখে শুনে তৎপ্রতি আসক্ত হয়ে যাওয়া অসম্ভব নয় । অতঃপর তিনি বললেন তোমরা কি হযরত আবু ইয়াজীদ বোস্তমী (রহঃ) এর কথা শুননি ? অনেক লক্বা ঘটনা বর্ণনা করার পর তিনি বললেন - আমি জিজ্ঞেস করলামঃ হে আমার মালিক, আমি আপনার নিকটবর্তী কিভাবে হতে পারব ? তিনি বললেন, নিজরে নফস্কে ছেড়ে দাও এবং চলে আস । সুতরাং আমার জ্যন্য আল্লাহ্ তা'আলা তরীকতে এক অতি সুক্ষ্ম ও সংক্ষিপ্ত বাণী দ্বারা সংক্ষিপ্ত করে দিয়েছেন। কেননা, মুরীদ যখন তার কামনা বাসনা ও নফসের গোলামী ছেড়ে দেয়, তখন তার আল্লাহর সঙ্গ হাসিল হয়ে যায় । আর এটাই সবচেয়ে সংক্ষেপ পথ ৷ হযরত থানবী (রহঃ) বলেন, আমাদের শাইখ হযরত হাজী এসদাদুল্লাহ্ মুহাজিরে মক্কী (রহঃ) -এর মাসলাকও অনুরূপই ছিল। আর নফসের গোলামী ছেড়ে দেয়ার অর্থ হলো ফানা হয়ে যাওয়া । আর এই ফানাই ছিল আমাদের শায়খের তরীকা - আলহামদুলিল্লাহ । আমাদের শায়খ এই পদ্ধতির উপকারিতা ও শ্রেষ্ঠত্বের উপর অনেক দীর্ঘ আলোচনা করতেন এবং আশ্চর্য আশ্চর্য ঘটনা সমূহ বর্ণনা করতেন । হযরত মুফতি মোহাম্মদ শফী (রহঃ) বলেন যে, আলহামদুলিল্মাহ আমাদের শাইখ হযরাতুল আল্লাম হেকীমুল উন্মত মাওলানা আশরাফ আলী থানবী (রহঃ) এর সেখানেও সালফে সালেহীনেরই হুবুহু রীতি-নীতি ছিল। আর এ বিষয়টিকে তিনি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।