১৪০ কহে তাসাওউফ মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করা জায়েয । আবার অনেক লোক এমনও আছে যে, সে যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ খৃহণ না করবে ততক্ষণ পর্যন্ত. বিরত হয় না। সে সময় তার একাজ কোরআনের সে আয়াতের ব্যাপকতার মধ্যে গণ্য হবে যার অর্থ হলো এই, যারা নিযর্তিত হবার পর প্রতিশোধ গ্রহণ করে, তাদের প্রতি ভৎসনা করার কোন অবকাশ নেই । আওলিয়াদের সাথে আদব সম্পর্কিত আলোচনা করার পর তিনি বলেন, কিন্তু মযজুবকে সালম না দেয়াটই সালাম বা শান্তি । (কেননা তার থেকে পৃথক থাকাই হলো নিরাপদ ৷) আর মাযজুবের নিকট দোয়ার দরখাস্ত করবে না। কেননা হয়ত সে তোমাকে দোয়ার পরিবর্তে বদদোয়া করবে এমন বহু নযীর দেখাও গিয়েছে। অথবা তোমার গোপন দোষ-ক্রুটি প্রকাশ করে দেবে। হযরত থানবী (রহঃ) বলেন যে, অধিকাংশ লোকই এ ব্যাপারে অসতর্ক । আল্লাহর নিকট প্রার্থনা করাই উত্তম তিনি বলেন যে, আমি শায়খকে একথা বলতে শুনেছি £ঃ তোমরা আল্লাহর নিকট ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা কর। এবং এর প্রতিবিনয় ও কাতরতা প্রকাশ কর, যদিও দুঃখ কষ্ট সহ্য করতে পার । কেননা, আল্লাহ্ তা'আলা তার বান্দদের মধ্য থেকে তাদেরকে পছন্দ করে, যারা বালামুসীবতের সময় এবং আল্লাহর ক্রোধের মোকাবেলায় নিজেদেরকে দুর্বলতা ও অসহয়তা প্রকাশ করে। কেননা, কোন ব্যক্তিই আল্লাহ তা'আলার ক্রোধের প্রতিদ্বন্দ্বিতা ও তৎপ্রতি ধৈয্য ধারণে সক্ষম নয়। হযরত থানবী (রহঃ) বলেন যে, এর বিপরীত কোন কোন বুযুর্গ থেকে ঘটনা বর্ণিত আছে, তা কেবল মাত্র একট হাল কিন্তু মাকাম নয়। (১) সুতরাং কোন কোন আহলে মাকামের উপর এক এক সময় এক এক হালত সৃষ্টি হওয়া বিচিত্ৰ নয়। টীকা ৪ (১) হাল বলা হয় এ অবস্থাকে অস্থায়ীভাবে ক্ষণিকের জন্য মানুষের মাঝে যা দেখা দেয় । আর মাকাম বলা হয় স্থায়ী গণ বা স্থায়ী যোগ্যতাকে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।