আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

১৪ রূহে তাসাওউফ নিজেকে দু’আর মুখাপেক্ষী মনে করা £৪ হিজরী দ্বিতীয় শতাব্দীর বিশিষ্ট বুযুর্গ মারফ কারখী (রঃ) একদা এক পানীয় বিক্রেতার নিকট দিয়ে যাচ্ছিলেন । সে বলছিল, যে আমার পানি পান করবে, আল্লাহ্‌ তার উপর রহমত করুন ৷ মা'রূফ কারখী তখন রোযাদার ছিলেন। এই আওয়ায তার কর্ণগোচর হলে অগ্রসর হয়ে তিনি পানি পান করে নিলেন। লোকজন আর্য করল, আপনি কি রোযা রাখেন নিঃ বললেনঃ রোযা’তো রেখেছিলাম, কিন্তু আমার বিশ্বাস জন্মেছে যে, এ দু'আর দ্বারা আমার উপর রহমত করা হবে (যদ্দরুন রোযা ছেড়ে দিয়েছি। গ্রন্থকার থানবী (রাহঃ) বলেন, আমার ধারণা মতে সেটি নফল রোযা ছিল, আর সম্ভবতঃ নফল রোযা সম্পর্কে হযরতের এটাই মাযহাব ছিল, কোন কারণ ছাড়াই নফল রোযা ভঙ্গ করা যায়! যেমন ইমাম শাফেয়ী, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম ইসহাক (রঃ)-এর মাযহাব তাই ছিল। হাদীস ব্যখ্যাদাতা ইমায় নবভী এমনটি বর্ণনা করেছেন। তবে তাদের মাযহাবেও বিনা কারণে যদিও রোযা ভঙ্গ করা জায়েয কিন্তু রোযাটি কাযা করে নেয়াই উত্তম । কিন্তু হযরত মা'রফ কারখীর দৃষ্টিতে তখন সে ব্যক্তির দু'আ লওয়াটাই উত্তম ছিল বিধায় তিনি রোযটি ছেড়ে দিয়েছিলেন। পরিচয় বিলুপ্তির ফযিলত হিজরী তৃতীয় শতাব্দীর খ্যতিমান বুযুর্গ হযরত বিশ্র হাফী (রঃ) বলেন, এঁ ব্যক্তি আখিরাতের স্বাদ লাভ করতে ব্যর্থ হবে, যে ব্যক্তি লোক সমাজে আত্ম-পরিচয় দিতে তৎপর থাকে। পাৰ্শ্ববর্তীর প্রতি সুদৃষ্টি রাখা $ আমি উত্তাদ আবু আলী দাক্কাক (রাহঃ) থেকে শুনেছি, তিনি বলতেন, হিজরী তৃতীয় শতাব্দীর বিখ্যাত ওয়ালীআল্লাহ্‌ হাতিম-ই আসম-এর নিকট জনৈক মহিলা একটি মাসআলা জিজ্ঞেস করতে হাজির হয়। তখন হঠাৎ সে মহিলার থেকে সশব্দে বায়ু বের হয়। এ কারণে মহিলাটি লজ্জা বোধ করতে থাকে ৷ হযরত হাতিম (রঃ) তার এ লজ্জা অনুধাবন করে দেখাতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।