রূহে তাসাওউফ ১৩৯ ভাষায় বলে দেওয়া উত্তম, বরং অপরিহার্য । কেননা, মুরীদ ও শায়খের মাঝখানে কোন প্রকার অন্তরাল বা পর্দা নেই । কারণ শায়খ হলেন মুরীদদের জন্য ডাক্তার স্বরূপ । শায়খ মুরীদের অবস্থা কাশফ দ্বারা উপলব্দি করবে, এ ধরণের কষ্ট তাকে না দেওয়াই উচিত । এ ধরনের রীতি নীতি অনুযায়ীই পুর্বেকার মাশায়েখগণ চলে ছিলেন, এমনকি যদি কোন মুরীদের কোন দোষ-ক্রটি করো কাশফের মাধ্যম প্রকাশ হয়ে গেছে, তবে এ ধরণের কাশফকে তদানীস্ত যুগের মাশায়েখগণ শয়তানী কাশফ বলে অভিহিত করেছেন। যা থেকে তারা তওবাও ইস্তেগফার করে ছিলেন। আর হযরত খাওয়ায (রহঃ) থেকে অপর এক জায়গায় বর্ণিত আছে যে, তিনি বলেনঃ বান্দার সাথে আল্লাহ তা’'লার অবকাশের ইহাও একটি নিদর্শন যে, আল্লাহ্ তা'আলা তার সামনে অপরাপর লোকদের এমন এমন দোষ ক্রটি প্রকাশ করে দেন। যেগুলো তার ঘরের ভিতরের পর্দার আড়ালে করে থাকে। পক্ষান্তরে এ ধরণের কাশ্্ফে কাশৃ্ফে শয়তানী । যা থেকে তওবা করা উচিত । আর যে মুরীদ নিজের শায়খের নিকট কোন কিছু গোপন রাখে প্রকৃত পক্ষে সে আল্লাহ ও তাঁর রাসূল এবং নিজের শায়খের প্রতি খেয়ানতে লিপ্ত। হযরত থানবী (রহঃ) বলেনঃ এর অর্থ হলো এমন ধরণের দোষ-ক্ৰটি যেগুলোর তদবীর নেহায়েত সুক্ষ্ম ও জটিল । যা নিজে নিজে সংশোধন করা অসম্ভব । কিন্তু ও ধরণের দোষ-ক্রুটি মুরাদ নয় যেগুলোর তদবীর একেবারেই সুস্পষ্ট । ক্ষমতার সাহায্যে শত্রুর প্রতিশোধ গ্রহণ করা হযরত শা'রানী (রহঃ) বলেন, আমি হযরত খাওয়ায় (রহঃ) - কে জিজ্ঞেস করলাম যে, আরিফ যদি ক্ষমতাশালী হয়, তবে তার জন্য ক্ষমতা প্রয়োগের মাধ্যমে জালিম ও নির্যাতনকারীর নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করা জায়েয কি না। অথবা জালিম অত্যাচারীর নির্যাতন থেকে নিজের সঙ্গী -সাথীদের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে হিফাজত করা বৈধ কিনা ? তিনি বললেন, হ্যা জায়েয; যদি এই জুলুম ও অত্যাচর একবারই হয়ে থাকে না কেন, কিন্তু এর মধ্যে আদবের মাত্রা কম । কেননা ভদ্রতা তো এই যে, অপরাধীকে প্রতক্ষ্যভাবে অবলোকন করার পরও যতক্ষণ পর্যন্ত না. আদিষ্ট হবে ততক্ষণ পর্যন্ত কোনই পদক্ষেপ গ্রহণ না করা । সুতরাং এ ক্ষমতা প্রয়োগ করা দলীল হিসেবে কোন ক্রুটিযুক্ত নয়। কেননা, শরীয়ত প্রতিশোধ গ্রহণ করার অনুমতি দিয়েছে । প্রয়োজন বশতঃ ক্ষমতা প্রয়োগের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।