১৩৮ রূহে তাসাওউফ তিনি বললেন যে, নিয়ামতের প্রতি বান্দার মনোযোগী হওয়া, আর নেয়ামত প্রদানকারীর (আল্লাহ্ তা'আলা) প্রতি মনোযোগী না হওয়া চরম বেআদবী ৷ তোমরা তো বড় জিনিয্নের বিনিময়ে ক্ষুদ্র জিনিস গ্রহণ করতে চাও। হযরত থানবী (রহঃ) বলেন, খলকেআদত বা অলৌকিকতাও নিয়ামতের মধ্যে শামিল । এ জন্যই সেগুলোর প্রতি মনোযোগী হওয়ার অর্থ উচ্চ স্তরের বত্তুকে বর্জন করে নিমনন্তরের বস্তু গ্রহণ করার শামিল। সফর সামগ্রী না নিয়ে হজ্জে গমণ ক্ষতিকর । তিনি বললেন যে, একদা আমি শায়খের নিকট জিজ্ঞেস করলাম যে, ইহা কি প্রশংসনীয় ?' তিনি উত্তর দিলেন যে এটা শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয় । কেননা, আল্লাহ্ তা'আলা ফরজ, নফল উভয় প্রকার হজ্জের পূর্বশর্ত নির্ধারণ করেছেন যাতে করে সে অন্যান্য মানুষের নিকট সাহয্যের মুখাপেক্ষী না হয় এবং যে তাকে খানা না খাওয়াবে বা তাকে যানবাহনের উপর অরোহণ না করাবে, সে যেন, তার ক্রোধের পাত্র না হয়। আর আগের বুযুর্গানে দ্বীন থেকে এ ধরণের সফরের কথা বলা হয়েছে, সেগুলোর উপর বর্তমানকে ধারণা করা ঠিক হবে না। কেননা, তারা অত্যধিক সাধন করে ক্ষুধিত ও তুষ্ণার্ত থাকার অভ্যাস ক্ষরে নিয়ে ছিলেন। এমনকি তাদের কেউ কেউ চল্লিশ দিন বা ততোধিক দিন পর্যন্ত পানাহার না করে থাকতে পারতেন। সুতরাং তাদের হালকে তাদের জন্য সঠিক রেখে দেয়াই বাঞ্চনীয়, আর যারা নিজের সাথে সফর সামগ্রী নেবে না এবং তাদেরকে সাহায্য না করার দরুন মানুষকেও তীব্র ভাষায় গালি দেবে, তাদের জন্য এ ধরণের সফর করা হারাম । নিজের মন্দ হালত শায়েখের নিকট গোপন না করা আমি একবার তার নিকট জিজ্ঞেস করলাম যে, এমন সব কামনা বাসনা ও খারাপ জল্পনা-কল্পনা যেগুলোকে মুখে প্রকাশ করা সমাজে লজ্জাকর মনে করে, সে গুলোকে কি মুরীদ শায়খের নিকট অকুতোভয়ে স্পস্টভাবে ব্যক্ত করে দিবে ? না শায়খের কাশ্ফের উপর ভরসা করে অন্তর দ্বারা প্রকাশ করাই যথেষ্ট । তিনি বললেন, শায়খের নিকট স্পষ্ট www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।