ছিতীয় অধ্যায় প্রশংসাকারীর দিকে আকৃষ্ট না হওয়া হযরত শা'রানী (রহঃ) বলেন $ একবার আমি হযরত আলী খাওযায় (রহঃ)- কে জিজ্ঞেস করলাম যে, যে ব্যক্তি আমার প্রশংসা করে, নেকফালী বা শুভ লক্ষণ হিসেবে আমি কি তার প্রতি মনোযোগী ও আকৃষ্ট হব 'না ? কেননা মাদাহ্ বা প্রশংসা তো আল্লাহ তা'আলার একটি ' রানাম। উত্তরে তিনি বললেনঃ না, যে ব্যক্তি তোমার প্রশংসা ও স্তুতি জ্ঞাপন করে তার প্রতি আকৃষ্ট হবে না। কেননা যদি তুমি এরূপ কর তবে তোমার নফস প্রশংসা শুনায় আসক্ত হয়ে যাবে , অথচ তোমার কোন খবরও থাকবে না। আর প্রত্যেক এ জিনিস যার প্রতি তোমার নফস আসক্ত ও সম্পৃক্ত হয়ে যাবে, তা তোমাকে চরমোৎকর্ষ সাধনকারীদের স্তর থেকে নামিয়ে দিবে। আর তুমি ইবাদত বন্দেগীর এসব আদব ও নিয়ম নীতি থেকে পেছনে থেকে যাবে, সে গুলোর শান হলো সর্বক্ষেত্রে তুমিই মোহ্তাজ আর আল্লাহ ' সর্বাবস্থায় অমুখাপেক্ষী হওয়া সব্যস্ত করা । হযরত শা’রানী (রহঃ) বলেন £ঃ আমি একবার হযরত খাওয়ায (রহঃ) কে জিজ্ঞেস করলাম দুর্নামের জায়গায় গমন করা জন্য কি ক্ষতিকর ? মুরীদীন ও অনুসারীদেরকে ধ্বংস করে দেয় । হযরত থানবী বলেন, কোন কোন বুযুর্গের মতে, ইহা ওঁষধ হিসাবে বিষ খাওয়ার তুল্য । কদাচিত যারা এরূপ করে ছিলেন তাদের কোন মুরীদ বা অনুসারী কেউ ছিল না। অলোৌকিকতার প্রতি আকৃষ্ট হওয়া ক্ষতিকর তিনি বলেন, আমি একবার হযরত খাওয়াযের নিকট জিজ্ঞেস করলাম যে, খলকেআদত অলৌকিকতার প্রতি মনোযোগী হওয়া কেমন ? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।