১৩৬ রহে তাসাওউফ আল্লাহরই অস্তিত্ দেখে (আর কারো অস্তিত্ দেখে না ।)। হযরত থানবী (রহঃ) বলেন, আম্বিয়া ৪ (আঃ), খোলাফায়ে রাশেদীন এবং তাদের ন্যায় যারা ছিলেন, তাদের নেতৃত্ব ও কর্তৃত্ব বাহ্যিক নেতৃত্ও কর্তৃত্ব ছিল। পক্ষান্তরে তা কেবলমাত্র এন্তেজাম বা সুশৃংখলা ও পরিচালনা ছিল ।(সুতরাং এর দ্বারা বিভ্রান্তিতে না পড়া চাই) আর তাও ছিল আল্লাহ্ তা'’লার আদেশ ক্রমে এবং ইহা ছিল তাওহীদের পরিপূরক । অনুগ্রহের পরাকাষ্ঠা তিনি বলতেন মানুষের নৈতিকতার চরম পরকাষ্ঠা হল, দুশমনের সাথে এমন ভাবে ইহছান বা উপকার করা যে, সে টেরও করতে পারে না এবং সে অনুখৃহের কাথা প্রকাশও না করে এবং তৎ্প্রতি লক্ষ্যও না করে। কোন হালতের পতন হওয়ার দ্বারা অস্থির ও মনক্ষুণ্ণ না হওয়া তিনি বলতেন যে, ব্যক্তির ইল্ম পরিপন্ধ ও মজবুত, তার লক্ষণ হল' যখন তার পতন ঘটে, তখন সে বিচলিত অধীর হয় না বরং তার মনোবল এবং দৃঢ়তা আরও বৃদ্ধি পায়। কেননা অল্লাহ তা'আলা যে সব হালতের উপর সন্তুষ্ট সে সব হালতের সে আল্লাহ তা'আলার নৈকট্য ও সঙ্গ লাভে ধন্য । নিজের নফসের খাহেশাত ও কামনা-বাসানার সঙ্গ লাভে ধন্য নয়। সুতরাং যে ব্যক্তি নিজের কোন হালতের উপর তৃপ্তি অনুভব করে, সে এ হালতের পতন হয়ে যাওয়া বা ও হালতের মজুদ থাকা উভয় অবস্থাতেই নফসের প্রতি আনুগত্য করে। নিজের হালতের প্রতি, শায়খের তাওয়াজ্জুর অপেক্ষা করে আমল না করার পরিণতি তিনি বলতেন যে, দরবেশ ততক্ষণ পর্যন্ত কামিল হয় না, যতক্ষণ পর্যন্ত নিজের শায়খের নিকট থেকে যাবতীয় কষ্ট ক্লেশ বহন না করে । কেননা, যে ব্যক্তি নিজের বোঝা নিজের শায়খের উপর ন্যাস্ত করে সে বেআদব । এ ছাড়াও যখন সে এ ব্যাপারে অভ্যস্ত হয়ে যাবে, তখন সে যে কোন কষ্টের সময় থেকে সাহায্য গ্রহণ করতে চাইবে । ফলে তার যোগ্যতা অসম্পূর্ণ থেকে যাবে। সুতরাং যে কোন মুহুর্তে তার কোন আঘাত পৌছে তখন তার ধৈর্যের প্রাচীর ভেঙ্গে যাবে এবং শায়খ তাকে সংশোধন করতে ব্যর্থ হবেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।