আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ১৩৫ তিনি আরো বর্ণনা করেন যে, সাক্ষাৎকারীদের নিয়ম নীতির মধ্য থেকে এটাও একটা নিয়ম যে, যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎকারী নিজের প্রতি এ ব্যাপারে আস্থাশীল না হতে পারবে যে, সে যার সাক্ষাতে যাবে তার মধ্যে যদি কোন প্রকার দোষ-ক্রটি দেখে তবে সে এগুলোকে গোপন করতে সক্ষম হবে। ততক্ষণ পৰ্যন্ত সে সাক্ষাৎ করতে যাবে না! কেননা সে সময় সাক্ষাৎ না করাই উত্তম । হযরত থানবী (রহঃ) বলেন, মানুষের দ্বীনি ক্ষতি করে, এমন দোষ-ক্ৰটি আলোচনার অন্তর্ভুক্ত নয় । কেননা এ ধরণের দোষ-ক্রটি প্রকাশ করে দেওয়া ওয়াজিব । হাদিয়ার আনুষঙ্গিক কিছু সুস্ম আদব তিনি বলেন যে কাউকে প্রথমে গিয়েই হাদিয়া প্রদান করবে না, কিন্তু দুই অবস্থায় প্রদান করতে পারবে। (এক) হয়ত সে ব্যক্তি গরীব ও অভাবী (দুই) বা সে ব্যক্তি হাদিয়ার বিনিময় দিতে সংকোচ করবে না । কেননা, যে ব্যক্তি এমন লোককে গিয়েই হাদিয়া প্রদান করে যে, তার অভ্যাস হলো তার সামর্থ থাকুক আর নাই থাকুক সে হাদিয়া বদলা বা বিনিময় দিতে OD UR TENE UCT! ফেলে দিল। ‘আল জাওয়াহির ' নামক গ্রন্থে আরো একটু সংযক্ত করা হয়েছে যে, আমি হযরত আলী খাওয়ায (রহঃ)-কে জিজ্ঞেস করলাম যে, যদি সে ব্যক্তি স্বতঃক্ষুর্ত ভাবে বিনিময় প্রদান করে, তবে তার হুকুম কিন্তু ? উত্তরে তিনি বললেন যে,তাহলে কোন অসুবিধা নেই । আমি পুনরায় জিজ্ঞেস করলাম, যদি সে ব্যক্তি গরীব ও অভাবগ্রস্ত হয় এবং দু'য়ার দ্বারা হাদিয়া বিনিময় প্রদান করে তবে ? তিনি বললেনঃ হ্যা এমন লোককে হাদিয়া প্রদান করা চাই । কেননা তার জিন্মাদার হলেন আল্লাহ তা'আলা । তিনি তারপক্ষ থেকে পুরা করে দেন। তাওহীদের আনুষঙ্গিক ক্রিয়া তিনি বলতেন যে, যখন কোন বান্দার তাওহীদ পূর্ণতা লাভ করে, তখন তার জন্য মোটেই কোন অবকাশ থাকে না যে, সে মাখলুকের মধ্য হতে কোন এক ব্যক্তিরও নেতা বা সরদার হবে। কেননা ? সে তো কেবল মাত্র www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।